2026-এর প্রথম Galaxy Unpacked ইভেন্টে Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Series will succeed the Galaxy S25 lineup (pictured)
2026 সালের প্রথম Samsung Galaxy Unpacked ইভেন্ট আজ অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত Samsung Galaxy S26 Series লঞ্চের ঘোষণা হবে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তিনটি নতুন ফ্ল্যাগশিপ ফোন আসবে বলে অনুমান করা হচ্ছে, যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra। সিরিজের টপ মডেল Ultra চারটি ক্যামেরার সাথে আসবে। টপ মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় সেন্সর থাকবে। লাইনআপের অন্য দুই ফোনে ট্রিপল ক্যামেরা মিলবে। Samsung Galaxy S26 সিরিজের প্রি-বুকিং ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে। প্রি-রিজার্ভ করা গ্রাহকরা 50,000 টাকা পুরস্কার মূল্যের এক গিভঅ্যাওয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। মোট পাঁচজন গ্রান্ড প্রাইজ জেতার সুযোগ পাবে।
ক্যালিফোর্নিয়ার সান-ফ্রান্সিসকোতে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ভারতীয় সময় রাত 11:30টা থেকে শুরু হবে৷ সেখানে Galaxy S26 সিরিজ এবং Galaxy Buds 4 লাইনআপ লঞ্চ হবে। স্যামসাং-এর ওয়েবসাইট, স্যামসাং নিউজরুম, এবং সংস্থার ইউটিউব চ্যানেলে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হবে। 999 টাকায় অগ্রিম রিজার্ভ করে আগ্রহী ক্রেতারা গ্যালাক্সি প্রি-রিজার্ভ ভিআইপি পাস কিনতে পারবেন। এই পাসের মাধ্যমে 5,000 টাকা মূল্যের ই-স্টোর ভাউচার মিলবে, যা নতুন গ্যালাক্সি ফোন কেনার সময় ছাড়ের জন্য ব্যবহার করা যাবে।
Galaxy S26 সিরিজের প্রতিটি ফোনে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি বিশেষ ফিচার থাকবে। এটি চালু থাকা অবস্থায় পাশের কোণ থেকে ডিসপ্লে অন্ধকার ও অস্পষ্ট হয়ে যায়। কিন্তু যিনি ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে একেবারে স্পষ্ট ও পরিষ্কার থাকে। কেউ পাশ থেকে ফোন দেখার চেষ্টা করলে, তারা স্ক্রিনের লেখা বা অন্য কনটেন্ট স্পষ্টভাবে বুঝতে পারবে না। ভিড়ভাট্টা পরিবেশে অনেক সময় দরকারে ফোনে এমন সংবেদশীল তথ্য খুলতে হয়, যেগুলো আমরা অন্যদের দেখাতে চাই না। প্রযুক্তিটি ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষিত রাখতেই তৈরি হয়েছে।
Samsung Galaxy S26 সিরিজে মার্কেট অনুসারে Snapdragon 8 Elite Gen 5 কিংবা Exynos 2600 প্রসেসর ব্যবহার হতে পারে। Galaxy S26 ও Galaxy S26+ যথাক্রমে 6.3 ইঞ্চি FHD+ এবং 6.7 ইঞ্চি QHD+ AMOLED ডিসপ্লের সঙ্গে আসতে পারে। দুই ফোনে Corning Gorilla Glass Armor 2 প্রোটেকশন, OIS প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 বা 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 10 কিংবা 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে।
দুই ফোনের সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। প্লাস ও স্ট্যান্ডার্ড মডেলে যথাক্রমে 4,800mAh ও 4,200mAh ব্যাটারি থাকতে পারে। তবে আল্ট্রা ভ্যারিয়েন্টে 5,000mAh ব্যাটারি দেওয়া থাকবে। এটি পূর্বসূরির মতো 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে কিনা, তা জানার জন্য আর ক'ঘন্টার অপেক্ষা। তিনটি ফোনে Android 16 ভিত্তিক One UI 8.5 কাস্টম স্কিন থাকবে।
Samsng Galaxy S26 Ultra-এর ক্যামেরা সেটআপ নিয়ে বিভিন্ন সূত্র আলাদা দাবি করছে। তবে মনে করা হচ্ছে, এতে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 12 বা 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে।
Samsung Galaxy Buds 4 সিরিজে Galaxy Buds 4 এবং Galaxy Buds 4 Pro অর্ন্তভুক্ত থাকার কথা শোনা যাচ্ছে। রিপোর্ট বলছে, উভয় ইয়ারবাডসে হেড জেসচার কন্ট্রোল সাপোর্ট থাকতে পারে। অর্থাৎ ব্যবহারকারী মাথা নেড়ে ইনকামিং কল রিসিভ করতে পারবে। আবার মাথা নাড়িয়েই কল কাটতে পারবে। ইয়ারবাডগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য আজ রাতে জানা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon