Mivi One 5G থেকে Moto G37 Power, ভারতে 15,000 টাকার কমে পাঁচটি ভ্যালু ফর মানি স্মার্টফোন দেখে নিন।
Photo Credit: Mivi
Mivi One 5G offers good features under Rs. 15,000
মেমোরি চিপের যোগানে ঘাটতি সৃষ্টি হওয়ার কারণে ক্রমাগত র্যামের দাম বাড়ছে। আর তার প্রভাব পড়ছে স্মার্টফোনের দামেও। একসময় 15,000 টাকার মধ্যে অসংখ্য ভাল মোবাইল ফোনের বিকল্প ছিল। কিন্তু এখন এই সেগমেন্টে তুলনামূলকভাবে সাধারণ হার্ডওয়্যার ও স্পেসিফিকেশনের সঙ্গে এন্ট্রি-লেভেল স্মার্টফোন পাওয়া যাচ্ছে। বর্তমানে বেশিরভাগ সস্তা হ্যান্ডসেটে 4G চলছে। হাতে গোনা কয়েকটি ফোনে 5G সাপোর্ট। ক্রেতাদের একটা বড় অংশের বেশি টাকা খরচ করে আরও উন্নত ফোন কেনার সামর্থ্য নেই। তাই আজকের প্রতিবেদনে 15,000 টাকার মধ্যে ফিচার ও দামের নিরিখে পাঁচটি উপযুক্ত ফোনের তালিকা দেওয়া থাকল।
Mivi One 5G বর্তমানে 15,000 টাকার নিচে একমাত্র স্মার্টফোন, যা Snapdragon 4 Gen 2 প্রসেসরে রান করে। ফোনটি ব্লোটওয়্যার-মুক্ত পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলে। 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 13,999 টাকা। এতে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন অফার করে।
মিভির এই ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সাপোর্টের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে থাকা 6,000mAh ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফ্লিপকার্টে Moto G37 Power-এর 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ 14,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি বর্তমানে 15,000 টাকার মধ্যে অন্যতম ভ্যালু ফর মানি ফোন। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 6.67 ইঞ্চি এলসিডি স্ক্রিনের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে।
মোটোরোলার এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর (লাইট এবং ফ্লিকার) আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে। এতে Dolby Atmos সাপোর্ট এবং MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে।
Boltt Ace 5G অফারে 11,999 টাকায় (4 জিবি + 64 জিবি) বিক্রি হচ্ছে। 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। এই ফোনে 6.79 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 600 নিট পিক ব্রাইটনেস অফার করে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি Unisoc T8200 প্রসেসর দ্বারা চালিত।
Boltt Ace 5G মডেলের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা আছে। এতে 6,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। ফোনটি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থার দাবি, ফোনে কোনও ব্লোটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করা নেই।
Lava Bold N4 Pro 5G-এর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 14,999 টাকা। এতে 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 550 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এতে Unisoc T8200 চিপসেট ব্যবহার হয়েছে। হ্যান্ডসেটে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা আছে।
লাভার এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা রয়েছে। সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং অফার করে। ডিভাইসে IP64 রেটিং পাওয়া যায়।
Poco C85x 5G-এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ 13,999 টাকায় পাওয়া যাচ্ছে। 1,000 টাকা বেশি খরচ করলেই 128 জিবি মডেল কেনা যাবে। এই স্মার্টফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ব্যাক প্যানেলে 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটে থাকা 6,300mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।
পোকোর ফোনে 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 800 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনটি TUV Rheinland-এর ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ডিভাইসে Unisoc T8300 প্রসেসর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Reddit to Require Users to Log in to Browse Platform, Testing to Begin Soon
Samsung Galaxy Fit 4 Features Allegedly Revealed Through Companion App Teardown