Boltt Ace 5G ও Evo খুব সস্তায় লঞ্চ হল, 64MP ক্যামেরা, 8GB র‍্যাম, 9,999 টাকা থেকে দাম শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 অগাস্ট 2026 13:02 IST
হাইলাইট
  • Boltt Ace 5G ও Boltt Evo 4G কম দামে ভারতে লঞ্চ হয়েছে
  • উভয় স্মার্টফোনে 120 হার্টজ ডিসপ্লে ও 6,000mAh ব্যাটারি আছে
  • Boltt Ace 5G আরও উন্নত 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে

Boltt Ace 5G and Boltt Evo will be available on Flipkart

Photo Credit: Boltt

ভারতীয় সংস্থা Fireboltt মঙ্গলবার তাদের প্রথম ফোন দেশের বাজারে লঞ্চ করছে। তারা Boltt Ace 5G এবং Boltt Evo (4G) নামে দুটি পিওর Android স্মার্টফোন নিয়ে এসেছে। এই ফোনগুলি কম দামে বেশ আকর্ষণীর ডিজাইন এবং ফিচার্সের সঙ্গে এসেছে। উভয় মডেলে Unisoc কোম্পানির প্রসেসর, 120 হার্টজ ডিসপ্লে, ও 6,000mAh ব্যাটারি আছে। Fireboltt নতুন ফোনগুলি একঝাঁক কালার অপশনে বিক্রি করবে। Boltt Ace 5G এবং Boltt Evo ফ্লিপকার্টের মাধ্যমে উপলব্ধ হবে। এই মুহূর্তে বাজারে 13,000 থেকে 15,000 টাকার মধ্যে 5G ফোন নেই বললেই চলে। Fireboltt-এর হাত ধরে সেই অভাব মিটতে পারে।

Boltt Ace 5G ও Boltt Evo দাম

Boltt Ace 5G ভারতে 12,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা ও 14,999 টাকা। এটি আর্কটিক হোয়াইট, বার্গান্ডি ব্লিস, ফরেস্ট গ্রীন, ল্যাভেন্ডার ব্লুম, মিডনাইট ব্ল্যাক, ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।

Boltt Evo 4G-এর দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। ফোনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 10,999 টাকা। এটি মোট পাঁচটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। যার মধ্যে রয়েছে আর্কটিক হোয়াইট, বেরি রেড, ল্যাভেন্ডার ব্লুম, মিডনাইট ব্ল্যাক, ও স্কাই ব্লু। 

Boltt Ace 5G ও Boltt Evo স্পেসিফিকেশন, ফিচার্স

বোল্ট এস 5G এবং বোল্ট ইভো 6.79 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এই প্যানেল 120 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস, 20:9 অ্যাপসপেক্ট রেশিও, এবং HD+ রেজোলিউশন (720 x 1,640 পিক্সেল) অফার করে। দুই ফোনেরই সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে, যার অ্যাপারচার f/2.0।

Boltt Ace 5G-এর পিছনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। এটি f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস সাপোর্ট করে। Boltt Evo স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আছে। ফোন দুটি যথাক্রমে Unisoc T8200 ও T7250 প্রসেসর দ্বারা চালিত।

Advertisement

বোল্টের দুই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। সংস্থা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট রেখেছে। ফোনগুলি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। এতে কোনও ব্লোটওয়্যার বা প্রি-লোডেড থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করা নেই। 5G মডেলে এনএফসি ফিচার মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Boltt Ace 5G ও Evo খুব সস্তায় লঞ্চ হল, 64MP ক্যামেরা, 8GB র‍্যাম, 9,999 টাকা থেকে দাম শুরু
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  3. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  4. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  5. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  6. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  7. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  8. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  9. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  10. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.