Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু

Boltt Ace 5G এবং Boltt Evo 4G ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে উপলব্ধ হবে।

Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু

Photo Credit: Boltt

Boltt Ace 5G and Boltt Evo will be available on Flipkart

হাইলাইট
  • Boltt Ace 5G ও Boltt Evo 4G কম দামে ভারতে লঞ্চ হয়েছে
  • উভয় স্মার্টফোনে 120 হার্টজ ডিসপ্লে ও 6,000mAh ব্যাটারি আছে
  • Boltt Ace 5G আরও উন্নত 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
বিজ্ঞাপন

ভারতীয় সংস্থা Fireboltt মঙ্গলবার তাদের প্রথম ফোন দেশের বাজারে লঞ্চ করছে। তারা Boltt Ace 5G এবং Boltt Evo (4G) নামে দুটি পিওর Android স্মার্টফোন নিয়ে এসেছে। এই ফোনগুলি কম দামে বেশ আকর্ষণীর ডিজাইন এবং ফিচার্সের সঙ্গে এসেছে। উভয় মডেলে Unisoc কোম্পানির প্রসেসর, 120 হার্টজ ডিসপ্লে, ও 6,000mAh ব্যাটারি আছে। Fireboltt নতুন ফোনগুলি একঝাঁক কালার অপশনে বিক্রি করবে। Boltt Ace 5G এবং Boltt Evo ফ্লিপকার্টের মাধ্যমে উপলব্ধ হবে। এই মুহূর্তে বাজারে 13,000 থেকে 15,000 টাকার মধ্যে 5G ফোন নেই বললেই চলে। Fireboltt-এর হাত ধরে সেই অভাব মিটতে পারে।

Boltt Ace 5G ও Boltt Evo দাম

Boltt Ace 5G ভারতে 12,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা ও 14,999 টাকা। এটি আর্কটিক হোয়াইট, বার্গান্ডি ব্লিস, ফরেস্ট গ্রীন, ল্যাভেন্ডার ব্লুম, মিডনাইট ব্ল্যাক, ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।

Boltt Evo 4G-এর দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। ফোনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 10,999 টাকা। এটি মোট পাঁচটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। যার মধ্যে রয়েছে আর্কটিক হোয়াইট, বেরি রেড, ল্যাভেন্ডার ব্লুম, মিডনাইট ব্ল্যাক, ও স্কাই ব্লু। সেল পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। 

Boltt Ace 5G ও Boltt Evo স্পেসিফিকেশন, ফিচার্স

বোল্ট এস 5G এবং বোল্ট ইভো 6.79 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এই প্যানেল 120 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস, 20:9 অ্যাপসপেক্ট রেশিও, এবং HD+ রেজোলিউশন (720 x 1,640 পিক্সেল) অফার করে। দুই ফোনেরই সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে, যার অ্যাপারচার f/2.0।

Boltt Ace 5G-এর পিছনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। এটি f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস সাপোর্ট করে। Boltt Evo স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আছে। ফোন দুটি যথাক্রমে Unisoc T8200 ও T7250 প্রসেসর দ্বারা চালিত।

বোল্টের দুই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। সংস্থা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট রেখেছে। ফোনগুলি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। এতে কোনও ব্লোটওয়্যার বা প্রি-লোডেড থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করা নেই। 5G মডেলে এনএফসি ফিচার মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  2. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  3. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  4. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  5. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  6. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  7. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  8. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  9. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  10. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »