HMD দুই নতুন ফিচার ফোন লঞ্চ করল, দাম 949 টাকা, গ্রাম থেকে শহর সকলের পছন্দ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 ডিসেম্বর 2025 17:22 IST
হাইলাইট
  • HMD 101 ফিচার ফোনে 32 জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ আছে
  • HMD 100-এর দাম মাত্র 949 টাকা
  • উভয় কীপ্যাড ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে

HMD 100 and HMD 101 both are available in three colours

Photo Credit: HMD

HMD আজ ভারতে দুই নতুন ফিচার ফোন লঞ্চ করল। মডেল দু'টি হল HMD 100 এবং HMD 101৷ দাম মাত্র 949 টাকা থেকে শুরু হচ্ছে। সংস্থা জানিয়েছে, ফোনগুলি গ্রামাঞ্চল ও শহরতলীর মানুষ, প্রবীণ নাগরিক, ডেলিভারি বয়, এবং কারখানার শ্রমিকদের মতো পেশায় থাকা লোকজনের জন্য তৈরি হয়েছে, যারা সহজ, সাধারণ, ও নির্ভরযোগ্য মোবাইল ফোন ব্যবহার করতে পছন্দ করেন। যারা স্মার্টফোনের পাশাপাশি একটি কীপ্যাড ফোন রাখতে চান, তাদের জন্যও এগুলি উপযুক্ত। HMD 100 ও HMD 101 অটো কল রেকর্ডিং, ডুয়াল LED টর্চ, ওয়্যারলেস FM, বিল্ট-ইন MP3 প্লেয়ার সহ বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে এসেছে।

HMD 100 দাম ও ফিচার্স

HMD 100 মডেলটির দাম 949 টাকা রাখা হয়েছে। এটি গ্রে, টিল, ও রেড কালার অপশনে উপলব্ধ। সংস্থা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। অর্থাৎ, ফোন খারাপ হলে বিনামূল্যে একই মডেলের নতুন ফোন পাবেন। এই ফিচার ফোনে 160 x 128 পিক্সেল রেজোলিউশন সহ 1.77 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি Unisoc 6533G চিপসেট দ্বারা চালিত৷ সঙ্গে 8 এমবি র‍্যাম ও 4 এমবি ইন্টার্নাল স্টোরেজ আছে।

এইচএমডি 100 সংস্থার নিজস্ব এস30+ অপারেটিং সিস্টেমে রান করে। ফোনে ক্যামেরা নেই। ফলে ছবি বা ভিডিও তুলতে পারবেন না। ফিচার ফোনে 800mAh ব্যাটারি রয়েছে। এটি ছয় ঘন্টা টকটাইম ব্যাকআপ সরবরাহ করবে। এছাড়াও, ফোনটিতে 23টি ভারতীয় ভাষার সাপোর্ট, 2.75W ওয়্যার্ড চার্জিং, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোইউএসবি পোর্ট পাওয়া যাবে।

HMD 101 দাম ও ফিচার্স

HMD 101 মডেলটির দাম 1,049 টাকা রেখেছে সংস্থা। এটি গ্রে, ব্লু, ও টিল কালার অপশনে উপলব্ধ। এই ফোনেও 1.77 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা 160 x 128 পিক্সেল রেজোলিউশন অফার করে। ফোনটি Unisoc 6533G চিপসেট দ্বারা চালিত। সঙ্গে 4 এমবি র‍্যাম ও 4 এমবি ইন্টার্নাল স্টোরেজ আছে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 32 জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে।

এইচএমডি 101 মডেলটিও সংস্থার নিজস্ব এস30+ অপারেটিং সিস্টেমে রান করে। এই ফোনে ক্যামেরা নেই। ফলে ছবি বা ভিডিও তুলতে পারবেন না। এতে আরও শক্তিশালী 1,000mAh ব্যাটারি রয়েছে। এটি সাত ঘন্টা টকটাইম ব্যাকআপ সরবরাহ করবে। এছাড়াও, 23টি ভারতীয় ভাষার সাপোর্ট, ওয়্যারলেস এফএম, ফোন টকার, 2.75W ওয়্যার্ড চার্জিং, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও মাইক্রোইউএসবি পোর্ট পাওয়া যাবে। উভয় মডেলের ওজন 73 গ্রাম ও পরিমাপ 143.3 x 50 x 14.3 মিমি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  2. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  3. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  4. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  5. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  6. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  7. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
  8. 10,001mAh ব্যাটারি সহ Realme Narzo Power 5G ভারতে লঞ্চ হল, চার্জের চিন্তা থেকে চিরতরে মুক্তি
  9. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট
  10. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.