Hmd

Hmd - ख़बरें

  • Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
    Nokia 300 Charge বিশাল 3,700mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা নোকিয়ার ফিচার ফোনের ইতিহাসে সর্বপ্রথম। এতে রিভার্স চার্জিং সাপোর্ট আছে। ফলে সরাসরি অন্য মোবাইল ফোন, অডিও ডিভাইস বা USB অ্যাক্সেসরি চার্জ করতে সক্ষম। ফোনটিতে উচ্চক্ষমতার LED টর্চ আছে, যা Nokia 105-এর থেকে চারগুণ বেশি উজ্জ্বল বলে দাবি করছে কোম্পানি। ব্যাটারি একবার চার্জ দিলে সর্বোচ্চ 37 ঘন্টা টক টাইম এবং 40 দিন স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। ফোনে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে ও একটি ডিজিটাল ক্যামেরা আছে।
  • 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
    1,000 টাকার কমে JioBharat V4 4G-এর বিকল্প নেই। 899 টাকা দামের এই ফোনে, জিওহটস্টার, জিও টিভি, জিওপে (ইউপিআই), এবং জিওসাওয়ান ইনস্টল আছে। ফোনটি 1.7 ইঞ্চি ডিসপ্লে, FM রেডিও, ডিজিটাল ক্যামেরা, ব্লুটুথ, ও লাউডস্পিকারের সঙ্গে এসেছে। হাজার টাকায় অন্যতম ফিচারসমৃদ্ধ ফোন Lava A1 Josh- কনট্যাক্ট আইকন, 2 ইঞ্চি ডিসপ্লে, এবং 1,0000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি অফার করে। এছাড়াও, এতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন 32 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড স্টোরেজ, প্রি-লোডেড গেম, অটো কল রেকর্ডিং, ব্লুটুথ, ও 22টি ভাষার সাপোর্ট মিলবে।
  • 2,000 টাকার কমে 5 সেরা কিপ্যাড ফোন, ক্যামেরা, UPI, ও ইউটিউব-সহ আকর্ষণীয় ফিচার্স
    ফিচার ফোনে ফিরে যাওয়ার কথা ভাবছেন বা কাউকে উপহার দিতে চাইছেন? আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ করতে এই প্রতিবেদনে 2,000 টাকার কমে পাঁচটি সেরা কিপ্যাড ফোনের সন্ধান রইল। বেসিক কিপ্যাড ফোন চাইলে মাত্র 899 টাকায় Jio JioBharat V4 4G কিনতে পারেন। ফোনটি 1.7 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, FM রেডিও, 1,000mAh, ব্যাটারি 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, UPI সাপোর্ট, FM রেডিও, জিওহটস্টার, এবং লাউডস্পিকারের সঙ্গে এসেছে।
  • Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
    Nokia 235 4G (2026), Nokia 215 4G (2026), Nokia 210 4G, ও Nokia 200 4G লঞ্চ করেছে HMD। প্রতিটি ফোনে রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা আছে। ফলে বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে করতে পারবেন ভিডিও চ্যাট। নোকিয়ার চারটি মডেলেই 32 জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধির সুবিধা, ওয়্যারলেস FM রেডিও, USB টাইপ সি পোর্ট, এবং 3.5 মিমি হেডফোন জ্যাক আছে। সমস্ত ফোনে AI বাটনের সাহায্যে একাধিক কাজ করা যাবে। ব্যবহারকারীরা মুখে বলেই টর্চ চালু করা, রিমাইন্ডার ও এলার্ম সেট করা, ও কনট্যাক্ট লিস্টে থাকা কাউকে কল করতে পারবে।
  • HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
    HMD Vibe 5G-এর নতুন 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 16,999 টাকা খরচ হবে। তবে কাল ফ্লিপকার্টে সেলের প্রথম দিনে ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ও UPI পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। ফলে দাম 14,999 টাকায় নেমে আসবে। ফোনে 6.7- ইঞ্চি ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, Unisoc T8200 প্রসেসর, 18W ফাস্ট চার্জিং, IP64 রেটিং, এবং 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।
  • Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
    JioPhone ও JioBharat ডিভাইসের জন্য থাকা 4G প্ল্যান এখন Nokia, HMD, Itel, Karbonn, Lava-এর ফিচার ফোনেও রিচার্জ করা যাবে। Jio-এর 4G প্ল্যানের দাম Airtel ও Vodafone Idea (Vi)-এর তুলনায় অনেক কম, যেখানে অধিকাংশ প্ল্যান প্রায় 200 টাকার কাছাকাছি। ফলে গ্রাহকদের অনেক টাকা সাশ্রয় হবে। 123 টাকার প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি ও আনলিমিটেড ভয়েস কল বেনিফিট পাওয়া যায়। প্রতি দিন 500MB ডেটা ব্যবহার করার পাশাপাশি, চার সপ্তাহে 300টি SMS বিনামূল্যে পাঠানো যায়।
  • মাত্র 9,499 টাকায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার HMD Vibe 2 5G ফোনের সেল শুরু
    HMD Vibe 2 5G প্রথম সেলে 9,499 টাকায় কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। ফ্লিপকার্টে Axis, HDFC, SBI, ICICI, এবং Kotak ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকার ফলে দাম যথাক্রমে 9,499 টাকা ও 10,499 টাকায় নেমে আসবে। Paytm, Google Pay, ও PhonePe অ্যাপ থেকে করা পেমেন্টে একই পরিমাণ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
  • HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
    HMD Vibe 2 5G মডেলের দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ রয়েছে। ফোনে 6.7 ইঞ্চি ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং, Indus AI সাপোর্ট, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।
  • AI Impact Summit: স্বদেশি সংস্থার চমক, প্রথমবার সাধারণ কিপ্যাড ফোনে আসছে AI, কথা বলবে মাতৃভাষায়
    বর্তমানে AI মূলত স্মার্টফোন এবং ইন্টারনেট-নির্ভর ডিভাইসে সীমাবদ্ধ। কিন্তু সর্বম এআই ও এইচএমডি যৌথভাবে তাদের ও নোকিয়ার সাধারণ ফিচার ফোনে AI চ্যাটবট যুক্ত করতে চলেছে। ভারতে ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। এআই অ্যাসিস্ট্যান্ট একাধিক ভাষা বুঝতে পারবে ও কথা বলতে সক্ষম হবে। যারা ইংরেজি কিংবা হিন্দিতে সড়গড় নয়, তারা এআই-কে মাতৃভাষাতে প্রশ্ন করে পরিচিত ভাষায় উত্তর পাবে
  • HMD দুই নতুন ফিচার ফোন লঞ্চ করল, দাম 949 টাকা, গ্রাম থেকে শহর সকলের পছন্দ হবে
    HMD 100 মডেলটির দাম 949 টাকা রাখা হয়েছে। সংস্থা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। অর্থাৎ, ফোন খারাপ হলে বিনামূল্যে একই মডেলের নতুন ফোন পাবেন।
  • HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
    HMD Fusion 2 ফোনটির অন্যতম বড় চমক হবে স্মার্ট আউটফিট জেন 2 ও নতুন পোগো পিন 2.0। এই স্মার্ট আউটফিটস হল এক ধরনের কাস্টমাইজেবল কভার বা অ্যাক্সেসরি, যেগুলো ফোনের পিছনে ছয়টি স্মার্ট পিনের মাধ্যমে যুক্ত করা যায়। এতে কিকস্ট্যান্ড সহ ক্যাজুয়াল আউটফিট, ওয়্যারলেস চার্জিং আউটফিট, একটি রাগড আউটফিট, গেমিং আউটফিট, ক্যামেরা গ্রিপ আউটফিট সহ একাধিক মডিউলার অ্যাক্সেসরিজ পাওয়া যেতে পারে।
  • ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
    HMD Touch 4G এক্সপ্রেস চ্যাটের মাধ্যমে অনলাইনে ভয়েস মেসেজ, ছবি, টেক্সট ও ইমোজি পাঠানোর সুবিধা দেয়। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোনেও (iOS) ব্যবহার করা যাবে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য 0.3 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • HMD Vibe 5G মাত্র 8,999 টাকায় লঞ্চ হল ভারতে, দাম কম হলেও ফিচার্সে ভরপুর
    HMD Vibe 5G স্মার্টফোনটি 5G নেটওয়ার্কে 30 ঘন্টা এবং 4G নেটওয়ার্কে 28 ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করে। কোম্পানি দুই বছরের জন্য প্রতি তিন মাসে সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
  • আকর্ষণীয় নতুন ডিজাইন ও দামে সাথে ভারতে HMD Barbie Phone লঞ্চ হলো
    এই প্রথমবার ভারতে HMD কোম্পানীর HMD Barbie Phone বিক্রি হবে। এই ফ্লিপ স্টাইল বার্বি ফোনটি শুধুমাত্র গোলাপী রঙের বিকল্পে পাওয়া যাবে। এটিতে বার্বি থিম স্টাইল যুক্ত করা হয়েছে। HMD-র ভারতীয় ওয়েবসাইটে এটি কিনতে পাওয়া যাবে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ভারতেও আসতে চলেছে নতুন ফ্লিপ ফোন HMD Barbie Flip
    খুব শীঘ্রই ভারতের বাজারে HMD কোম্পানি লঞ্চ করতে পারে তাদের একটি নতুন ফ্লিপ ফোন, যেটির নাম HMD Barbie Flip। এর আগে বার্বি ফ্লিপ ফোনটি 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ হয়েছিল। ফোনটি একটি আকর্ষণীয় গোলাপী রঙের বিকল্পে উপস্থিত হয়েছে। শুধু হ্যান্ডসেটটিই নয়, এটির আনুষাঙ্গিক উপকরণগুলিও গোলাপী রঙের

Hmd - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »