Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা

JioPhone ও JioBharat-এর জন্য থাকা 4G প্ল্যান এখন Lava, Itel, এবং Nokia-এর কিপ্যাড ফোনেও উপলব্ধ হবে।

Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা

Photo Credit: Jio

JioPhone exclusive 4G plans now available for other keypad phones like Nokia and Lava

হাইলাইট
  • JioPhone ও JioBharat-এর জন্য কম দামের প্ল্যান এনেছিল Jio
  • সস্তা 4G রিচার্জ প্ল্যানগুলো এখন অন্য ব্র্যান্ডের কিপ্যাড ফোনেও উপলব্ধ
  • TRAI নির্দিষ্ট কিছু ডিভাইসের জন্য আলাদা ট্যারিফ প্ল্যানের পক্ষে ছিল না
বিজ্ঞাপন

4G কিপ্যাড ফোন ব্যবহারকারীদের জন্য খুশির খবর। Reliance Jio-এর সিদ্ধান্তে এবার একলাফে কমতে চলেছে রিচার্জের খরচ। JioPhone এবং JioBharat ডিভাইসের জন্য থাকা এক্সক্লুসিভ প্ল্যান এখন অন্য ব্র্যান্ডের ফিচার মোবাইল ফোনে রিচার্জ করা যাবে। Jio এতদিন শুধুমাত্র তাদের নিজস্ব ফোনের জন্য কম খরচের যে প্ল্যান অফার করতো, তা এখন Lava, Itel, এবং Nokia-এর সমস্ত কিপ্যাড ফোনে উপলব্ধ হবে। স্মার্টফোনে সড়গড় নন বা আর্থিক সামর্থ নেই এমন ইউজারদের জন্য সাধারণ মাল্টিমিডিয়া ফোন ভরসা জুগিয়ে আসছে। JioPhone-এর সস্তা রিচার্জ প্ল্যান অন্যান্য ব্র্যান্ডের 4G ফিচার ফোনে চালু হওয়া ফলে তাদের উপর থেকে খরচের বোঝা কমবে।

JioPhone-এর 4G প্ল্যান Lava, Itel, Nokia ফোনেও চালু হল

91মোবাইলস হিন্দির প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সংস্থার ওয়েবসাইটে 123 টাকার প্ল্যান শুধুমাত্র ব্র্যান্ডের নিজস্ব মডেলে সীমাবদ্ধ নেই। এটি Nokia, HMD, Itel, Karbonn, ও Lava-এর 4G ফোনেও রিচার্জ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। প্ল্যানটি 28 দিনের জন্য দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করতে দেয়। এছাড়াও, প্রতি দিন 500 এমবি ডেটা ব্যবহার করার পাশাপাশি, চার সপ্তাহে মোট 300টি SMS বিনামূল্যে পাঠানো যায়।

অনুমান করা হচ্ছে, জিওর এই সিদ্ধান্তের পিছনে টেলিকম রেগুলারেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) নির্দেশ কাজ করতে পারে। ট্রাই-এর মত ছিল, নির্দিষ্ট কিছু ডিভাইসের জন্য আলাদা ট্যারিফ প্ল্যান চালু রাখলে বাজারে বৈষম্য তৈরি হতে পারে। তাই সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য একই দামে একই পরিষেবা উপলব্ধ হওয়া উচিত।

প্রসঙ্গত, Jio-এর 4G  প্ল্যানের দাম Airtel ও Vodafone Idea (Vi)-এর তুলনায় অনেক কম, যেখানে অধিকাংশ প্ল্যান প্রায় 200 টাকার কাছাকাছি। ফলে গ্রাহকদের অনেক টাকা সাশ্রয় হবে। রিপোর্ট বলছে, দেশে 5G নেটওয়ার্কের প্রসার ঘটলেও এখনও প্রায় 3.5 কোটি থেকে 4 কোটি সক্রিয় 4G ফিচার ফোন ব্যবহারকারী আছেন।

উল্লেখ্য, Reliance Jio আজ 200 টাকার OTT Pass প্ল্যান চালু করেছে। এটি 15টি প্রিমিয়াম OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ও 1000+ লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস দেবে। সংস্থা দাবি করছে, গ্রাহকরা 1,500 টাকা দামের সাবস্ক্রিপশন মাত্র 200 টাকাতেই পেয়ে যাচ্ছেন। এই পাসের ভ্যালিডিটি 28 দিন। এতে ভয়েস কলের সুবিধা নেই, তবে নির্বাচিত গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

এছাড়াও, নতুন Jio OTT পাসের সঙ্গে 30 জিবি 4G/5G ডেটা অর্ন্তভুক্ত থাকছে৷ এটি একটি অ্যাড-অন প্ল্যান, যার ফলে পাসের বেনিফিট নেওয়ার জন্য আলাদা বেস প্ল্যান থাকতে হবে। প্ল্যানটি বর্তমানে ভারতের সমস্ত টেলিকম সার্কেলে উপলব্ধ৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »