Nokia 300 Charge রিভার্জ চার্জিং সাপোর্ট করার কারণে পাওয়ারব্যাঙ্কের মতো ব্যবহার করা যাবে।
Photo Credit: Nokia
Nokia 300 Charge is equipped with a 3,700mAh battery
Nokia 300 Charge বাজারে আনল HMD। এটি একটি স্মার্টফোনের মতো বড় ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে। এই কিপ্যাড ফোনে 3,700mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা নোকিয়ার ফিচার ফোনের ইতিহাসে সর্বপ্রথম। এতে রিভার্স চার্জিং সাপোর্ট আছে। ফলে Nokia 300 Charge পাওয়ারব্যাঙ্কের মতো ব্যবহার করা যাবে। এটি সরাসরি অন্য ব্র্যান্ডের মোবাইল ফোন, অডিও ডিভাইস বা USB অ্যাক্সেসরি চার্জ করতে সক্ষম। ফোনটিতে উচ্চক্ষমতার LED টর্চ আছে, যা Nokia 105-এর থেকে চারগুণ বেশি উজ্জ্বল বলে দাবি করছে কোম্পানি। এই ফোনে কোনও ফ্যান্সি ফিচার্স নেই। নোকিয়ার মূল লক্ষ্য হল দীর্ঘদিন টিকে থাকা ও যতটা সম্ভব ব্যাটারি ব্যাকআপ দেওয়া।
নোকিয়া 300 চার্জ 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। পিছনে একটি ডিজিটাল ক্যামেরা আছে। এতে S30+ অপারেটিং সিস্টেম রেখেছে কোম্পানি। ফোনটি চালানোর জন্য রয়েছে Unisoc SC6531E চিপসেট। ফিচার ফোনটি 4 জিবি র্যাম এবং 4 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত।
তবে প্রয়োজন হলে মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। Nokia 300 Charge-এর ডানদিকে একটি ফিজিক্যাল বাটন রয়েছে। এতে চার্জিংয়ের জন্য পাওয়া যাবে USB Type C পোর্ট। এর সাহায্যে ফোনটি 10W রিভার্জ চার্জিং সাপোর্ট করে।
HMD দাবি করছে, ব্যাটারি একবার চার্জ দিলে সর্বোচ্চ 37 ঘন্টা টক টাইম এবং 40 দিন স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। ফোনে শুধুমাত্র GSM 900/1800 2G ব্যান্ড সাপোর্ট মিলবে। এতে 3G, 4G বা 5G কানেক্টিভিটির সুবিধা অনুপস্থিত। এই ফোনের ওজন 138 গ্রাম।
Nokia 300 Charge ফিলিপাইন্সে লঞ্চ হয়েছে। সেখানে কিপ্যাড ফোনটির দাম 2,190 পিএইচপি। ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রায় 3,400 টাকা। এটি ব্ল্যাক, গ্রীন, এবং স্ট্যান্ডস্টোন কালার অপশনে উপলব্ধ। ডিভাইসটি বর্তমানে নোকিয়ার গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড আছে। ফলে অন্যান্য মার্কেটেও শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4