HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ

HMD Vibe 2 5G ফোনের নতুন 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের সেল কাল (জুন 16) থেকে ফ্লিপকার্টে শুরু হবে।

HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ

Photo Credit: HMD

HMD Vibe 2 5G is now available in India in new 6GB + 128GB variant

হাইলাইট
  • HMD Vibe 2 5G নতুন 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে এসেছে
  • ফোনে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা আছে
  • HMD Vibe 2 5G মডেলে Android 16 প্রি-ইনস্টলড আছে
বিজ্ঞাপন

HMD Vibe 2 5G স্মার্টফোনে এখন আরও বেশি র‍্যাম। সংস্থা আজ তাদের লেটেস্ট বাজেট ফোনের নতুন 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। মেমোরি অপশনটি আগামীকাল থেকে ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। সেলের প্রথম দিন স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার কথাও ঘোষণা করেছে এইচএমডি। HMD Vibe 2 5G মডেলে বড় ডিসপ্লে, Unisoc-এর 5G প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, শক্তিশালী 6,000mAh ব্যাটারি, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ও ডুয়াল 4G VoLTE সাপোর্ট আছে।

HMD Vibe 2 5G দাম

HMD Vibe 2 5G নতুন 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনে কিনতে 16,999 টাকা খরচ হবে। ফোনের সেল আগামীকাল (জুন 16, মঙ্গলবার) ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে শুরু হবে। HMD সেলের প্রথম দিনের জন্য দারুণ অফার ঘোষণা করেছে। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। যার ফলে দাম 14,999 টাকায় নেমে আসবে।

এছাড়াও, UPI পেমেন্টে একই পরিমাণ টাকা ছাড় হিসেবে পাওয়া যাবে। এটি কসমিক ল্যাভেন্ডার, নর্ডিক ব্লু, ও পিচ পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। উল্লেখ্য, বর্তমানে ফোনের 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন 14,999 টাকায় লিস্টেড আছে। বেস 4 জিবি + 64 জিবি মডেল স্টকে নেই।

HMD Vibe 2 5G স্পেসিফিকেশন, ফিচার্স

এইচএমডি ভাইব 2 5G মডেলে 6.7 ইঞ্চি ভি-নচ IPS ডিসপ্লে দেওয়া আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। হ্যান্ডসেটে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ও Unisoc T8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার পিক ক্লক স্পিড হল 2.3 গিগাহার্টজ। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, HMD Vibe 2 5G-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে — 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি টাইপ-সি চার্জারের মাধ্যমে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।

হ্যান্ডসেটটি 4G নেটওয়ার্কে 24 ঘন্টা টকটাইম অফার করবে। এতে 3.5 মিমি অডিও জ্যাক আছে৷ HMD Vibe 2 5G রান করে Android 16 অপারেটিং সিস্টেমে। এটি কোনও সিস্টেম আপগ্রেড পাবে না। তবে কোম্পানি দুই বছর ধরে প্রতি তিন মাস অন্তর সিকিউরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »