15,000 টাকার নিচে পাঁচ সেরা 5G ফোন, দাম বাড়ার আগেই সস্তায় কিনে ফেলুন

Poco C85x 5G থেকে Boltt Ace 5G, 15,000 টাকার মধ্যে ভারতে উপলব্ধ সেরা পাঁচ 5G ফোনের লিস্ট দেখুন।

15,000 টাকার নিচে পাঁচ সেরা 5G ফোন, দাম বাড়ার আগেই সস্তায় কিনে ফেলুন

Photo Credit: Redmi

List of best 5G smartphones in India under Rs. 15,000

হাইলাইট
  • Poco C85x 5G অক্টা-কোর Unisoc T8300 প্রসেসর ব্যবহার করে
  • Boltt Ace 5G একটি 64 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরার সঙ্গে এসেছে
  • Redmi A7 Pro 5G ফোনে 6.9 ইঞ্চির 120Hz ডিসপ্লে আছে
বিজ্ঞাপন

গত এক বছরে ভারতে স্মার্টফোনের দাম 15 থেকে 40 শতাংশ পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাজেট স্মার্টফোনের বাজারে। 10,000 টাকার নিচে 5G ফোন উধাও। 15,000 টাকার মধ্যে যে সব 5G স্মার্টফোন মডেল বিক্রি হচ্ছে, সেগুলোর মূল্যবৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা। ফলে কম বাজেটে ফোন কিনতে চাইলে বেশি দেরি করলে লোকসানের মুখে পড়বেন। তাই আজকের প্রতিবেদনে ভারতের বাজারে 15 হাজার টাকার নিচে পাঁচ সেরা 5G ফোনের তালিকা দেওয়া থাকল। ফোনগুলির স্পেসিফিকেশনও উল্লেখ করা রইল, যাতে আপনি নিজের প্রয়োজন অনুসারে সঠিক ফোন বেছে নিতে পারেন। 

15,000 টাকার মধ্যে সেরা 5G স্মার্টফোন

1. Poco C85x 5G

Poco C85x 5G-এর দাম এখন 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। ফোনে 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 800 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন অফার করে। স্ক্রিনটি TUV Rheinland-এর ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।

পোকোর এই ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ব্যাক প্যানেলে 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটে থাকা 6,300mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Unisoc T8300 প্রসেসর ব্যবহার করে। এর স্টোরেজ SD কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 

2. Boltt Ace 5G 

Boltt Ace 5G ভারতে 14,999 টাকা (4 জিবি + 64 জিবি) থেকে পাওয়া যাচ্ছে। ফোনে 6.79 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন অফার করে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। ডিভাইসটি Unisoc T8200 5G প্রসেসর দ্বারা চালিত।

Boltt Ace 5G মডেলের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা আছে। এতে 6,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। ফোনটি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থার দাবি, এতে কোনও ব্লোটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করা নেই।

3. Redmi A7 Pro 5G

Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সন 14,999 টাকায় কিনতে পারবেন। ফোনের সামনে 6.9 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। এটি TUV Rheinland-এর ট্রিপল আই কেয়ার সার্টিফায়েড। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, ও 810 নিট পিক ব্রাইটনেস আছে। স্ক্রিনে ওয়েট টাচ ফিচার থাকায় ভেজা বা তৈলাক্ত হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না।

Redmi A7 Pro 5G-এর পিছনে f/2.0 অ্যাপারচার-সহ 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি (f/2.0) ক্যামেরা বর্তমান। রেডমির এই ফোন Unisoc T8300 প্রসেসরে চলে। SD কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা মিলবে।

4. Lava Bold N4 Pro 5G

শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে Lava Bold N4 Pro 5G। এর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 13,999 টাকা (অফার অর্ন্তভুক্ত)। এতে 6.75 ইঞ্চির নচযুক্ত HD+ ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 550 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এতে Unisoc T8200 চিপসেট ব্যবহার হয়েছে। হ্যান্ডসেটে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা আছে।

লাভার এই স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং অফার করে। ডিভাইসে 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট ও IP64 রেটিং পাওয়া যায়।

5. HMD Vibe 2 5G 

HMD Vibe 2 5G-এর 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ কিনতে 14,999 টাকা খরচ হবে। এই ফোনে 6.7 ইঞ্চির ভি-নচ ডিসপ্লে দেওয়া আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন অফার করে। হ্যান্ডসেটে ছয় ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T8200 প্রসেসর ব্যবহার হয়েছে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা মিলবে।

HMD Vibe 2 5G-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, যা 50 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর নিয়ে গঠিত। ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি। এটি 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.75-inch
Rear Camera 50-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 16
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »