HMD Vibe 2 5G ফোনের সেল মে 26 ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে শুরু হবে।
Photo Credit: HMD
HMD Vibe 2 5G comes with a 6,000 mAh battery
HMD Vibe 2 5G স্মার্টফোন আজ ভারতের বাজারে আত্মপ্রকাশ করল। নতুন লঞ্চ করা এই ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে। বর্তমানে কম বাজেটে ভাল মোবাইলের যে অভাব দেখা যাচ্ছে, সেই শূন্যস্থান পুরণ করতে HMD Vibe 2 5G এ দেশে এন্ট্রি নিয়েছে। পুরনো 4G থেকে নতুন মডেলে আপগ্রেড করতে চাইলে, এটি ভাল অপশন হতে পারে। HMD-এর নয়া ফোনে বড় ডিসপ্লে, Unisoc কোম্পানির 5G প্রসেসর, পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Indus AI সাপোর্ট, এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।
HMD Vibe 2 5G মডেলের দাম ভারতে 10,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ কনফিগারেশন রয়েছে। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে 11,999 টাকা। ফোনটির সেল মে 26 ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে শুরু হবে।
HMD সেলের প্রথম দিনের জন্য বেশ কিছু লঞ্চ অফার ঘোষণা করেছে। ক্রেতারা Axis, HDFC, SBI, ও ICICI ব্যাঙ্কের কার্ডে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। যার ফলে দাম 9,499 টাকায় নেমে আসবে। এছাড়াও, UPI পেমেন্টে একই পরিমাণ টাকা ছাড় হিসেবে পাওয়া যাবে। এটি কসমিক ল্যাভেন্ডার, নর্ডিক ব্লু, ও পিচ পিঙ্ক কালার অপশনে উপলব্ধ।
এইচএমডি ভাইব 2 5G মডেলে 6.7 ইঞ্চি ভি-নচ IPS ডিসপ্লে দেওয়া আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD প্লাস রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), এবং 265 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। হ্যান্ডসেটে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ও 2.3 গিগাহার্টজ ক্লক স্পিডের Unisoc T8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। SD কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, HMD Vibe 2 5G ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে — 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি ইউএসবি টাইপ-সি চার্জারের মাধ্যমে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।
হ্যান্ডসেটটি 4G নেটওয়ার্কে 24 ঘন্টা টকটাইম অফার করবে। HMD Vibe 2 5G রান করে Android 16 ভার্সনে। কোম্পানি দুই বছরের জন্য প্রতি তিন মাসে সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কোনও বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে না। অর্থাৎ, ডিভাইস অ্যান্ড্রয়েড 16 সংস্করণেই থেকে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale