ট্রিপল ক্যামেরা সহ আসছে Huawei P30 Lite, লঞ্চের আগেই দেখে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মার্চ 2019 11:00 IST
হাইলাইট
  • Huawei P30 Lite ফোনের দাম 16,990 ফিলিপিন পিসো
  • থাকছে Kirin 710 চিপসেট
  • তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন

Huawei P30 Lite ফোনের উপরে রয়েছে একটি 6.15 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে

এই সপ্তাহের শুরুতেই প্যারিসে এক ইভেন্টে লঞ্চ হয়েছে Huawei P30 আর P30 Pro। ফ্ল্যাগশিপ সিরিজের এই দুটি ফোন লঞ্চ হলেও এই ইভেন্টে এই সিরিজের মডরেঞ্জ Huawei P30 Lite ফোনটি লঞ্চ করেনি চিনের কোম্পানিটি। সম্প্রতি ফিলিপিন্সে Huawei P30 Lite ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। Huawei P30 ফোনের মতোই Huawei P30 Lite ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। তবে আলাদা সেন্সার ব্যবহার হয়েছে। এছাড়াও Huawei P30 Lite ফোনে থাকছে Kirin 710 চিপসেট। প্রসঙ্গত Huawei P30 আর P30 Pro ফোনে রয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ Kirin 980 চিপসেট।

Huawei P30 Lite এর দাম

ফিলিপিন্সে Huawei P30 Lite ফোনের দাম 16,990 ফিলিপিন পিসো (প্রায় 22,200 টাকা)। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। প্রি-অর্ডার শুরু হলেও ফিলিপিন্সে 4 এপ্রিল থেকে বিক্রি শুরু হবে Huawei P30 Lite।

Huawei P30 Lite স্পেসিফিকেশন

Huawei P30 Lite ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0.1 স্কিন। ফোনের উপরে রয়েছে একটি 6.15 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। P30 Lite ফোনের ভিতরে থাকছে Kirin 710 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Huawei P30 Lite ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Huawei P30 Lite ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Huawei P30 Lite ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB পোর্ট। থাকছে একটি 3,340 mAh ব্যাটারি আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
  2. iPhone 18 আসার আগেই বড় তথ্য ফাঁস, সমস্ত Mac মডেল আপডেট করবে Apple
  3. Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!
  4. Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
  5. Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
  6. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  7. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  8. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
  9. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  10. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.