"এটাই বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা", P30 আর P30 Pro লঞ্চ করে জানিয়ে দিল Huawei

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 মার্চ 2019 10:49 IST
হাইলাইট
  • Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা
  • Huawei P30 ফোনে থাকছে তিনটি ক্যামেরা
  • ক্যামেরায় থাকছে 5X অপ্টিকাল জুম

Huawei P30 Pro ফোনের দাম শুরু হচ্ছে 999 ইউরো (প্রায় 77,800 টাকা) থেকে

লঞ্চ হল Huawei P30 Pro আর Huawei P30। মঙ্গলবার প্যারিসে এক অনুষ্ঠানে লঞ্চ হয়ে কোম্পানির P সিরিজের লেটেস্ট দুটি স্মার্টফোন। কোম্পানি জানিয়েছে Huawei P30 Pro আর Huawei P30 ফোনে রয়েছে “বিশ্বের সবথেকে আধুনিক ক্যামেরা”। Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা অন্যদিকে Huawei P30 ফোনে থাকছে তিনটি ক্যামেরা। Huawei P30 Pro আর P30 ফোনের ক্যামেরায় থাকছে 5X অপ্টিকাল জুম। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে এই দুটি স্মার্টফোন।

Huawei P30 আর Huawei P30 Pro এর দাম

Huawei P30 এর দাম শুরু হচ্ছে 799 ইউরো (প্রায় 62,200 টাকা) থেকে। Huawei P30 Pro ফোনের দাম শুরু হচ্ছে 999 ইউরো (প্রায় 77,800 টাকা) থেকে। 512GB স্টোরেজে Huawei P30 Pro কিনতে 1,249 ইউরো (প্রায় 97,300 টাকা) খরচ হবে। আপাতত ইউরোপে লঞ্চ হলেও Huawei জানিয়েছে শিঘ্রই ভারতে লঞ্চ হবে এই দুটি স্মার্টফোন। ইতিমধ্যেই ভারতে Amazon ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।

Huawei P30 Pro

Huawei P30 আর Huawei P30 Pro স্পেসিফিকেশন

Huawei P30 Pro আর P30 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.1 স্কিন। P30 Pro ফোনে থাকছে 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। P30 ফোনে থাকছে 6.1 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। দুটি ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

এই দুটি ফোনে ফোন করার জন্য কোন ইয়ারপিস থাকছে না। পরিবর্তে এই ফোনের ডিসপ্লে ভাইব্রাশানের মাধ্যমে ফোনের কথা শোনা যাবে। LG G8 ThinQ ফোনে একই প্রযুক্তি ব্যবহার হয়েছিল।

Huawei P30 Pro আর P30 ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980। সাথে থাকছে Mali-G76 GPU। Huawei P30 Pro ফোনে থাকছে 8GB পর্যন্ত RAM আর P30 ফোনে থাকছে 6GB পর্যন্ত RAM। দুটি ফোনেই থাকছে 512GB পর্যন্ত স্টোরেজ।

Huawei P30 ফোনের ভিতরে থাকছে একটি 3,650 mAh ব্যাটারি। অন্যদিকে P30 Pro ফোনে থাকছে তুলনামুলক বড় 4,200 mAh ব্যাটারি। দুটি ফোনেই থাকছে IP-68 রেটিং।

Huawei P30 আর Huawei P30 Pro ক্যামেরা

Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থাকছে একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ডটাইম অফ ফ্লাইট ক্যামেরা ছাড়া P30 ফোনে একই ক্যামেরা থাকছে। Huawei P30 ফোনে থাকছে তিনটি ক্যামেরা।

Advertisement

সেলফি তোলার জন্য Huawei P30 Pro আর P30 ফোনে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার। Huawei P30 ফোনে সর্বোচ্চ 204,800 ISO ও Huawei P30 Pro ফোনে সর্বোচ্চ 409,600 ISO ব্যবহার করে ছবি তোলা যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Useful 5X optical and 10X hybrid zoom
  • Superb low-light photo quality
  • Lots of storage and RAM
  • Great overall performance
  • Very good battery life
  • Bad
  • Slightly underwhelming display
  • Limited flexibility with EMUI 9.1
  • Optical zoom doesn’t work in low light
 
KEY SPECS
Display 6.47-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 32-megapixel
Rear Camera 40-megapixel + 20-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4200mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.