Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 সেপ্টেম্বর 2026 14:47 IST
হাইলাইট
  • Infinix Hot 70 Pro 5G অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব এলিমেন্টের সঙ্গে এসেছে
  • ফোনের পিছনে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে বিভিন্ন অ্যানিমেশন ফুটে উঠবে
  • Infinix Hot 70 Pro 5G অক্টা-কোর Dimensity 7100 প্রসেসর পেয়েছে

Infinix Hot 70 Pro 5G has a new Active Matrix Cube element on the rear panel

Photo Credit: Infinix

Infinix Hot 70 Pro 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনের মুখ্য আকর্ষণ হল অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব এলিমেন্ট (AMC), যা আসলে এক ধরনের ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। এটি ফোনের পিঠে একটি ক্যামেরা কাটআউটের মধ্যে অবস্থিত ও অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন প্রদর্শন করতে সক্ষম। ফিচারটি ইনকামিং কল, মেসেজ, চার্জিং, ব্যাটারি কমে যাওয়া, এবং ওয়েদার এলার্ট-সহ বিভিন্ন পরিস্থিতিতে আলোর এফেক্ট তৈরি করবে। Infinix Hot 70 Pro 5G মডেলে IP68 রেটিং, ইনফ্রারেড  ব্লাস্টার, 144Hz ডিসপ্লে, এবং 45W ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার্স রয়েছে। ডিভাইসে MediaTek Dimensity 5G প্রসেসর দিয়েছে কোম্পানি।

Infinix Hot 70 Pro 5G দাম

Infinix Hot 70 Pro 5G মডেলের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 22,999 টাকা। 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 27,999 টাকা। তবে লঞ্চ অফারের অধীনে 2,000 টাকা ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে এই দাম ধরা হয়েছে।

Advertisement

ইনফিনিক্সের নতুন ফোন সেপ্টেম্বর 7 থেকে ফ্লিপকার্ট ও বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি হবে। এটি সিল্ক গ্লো পার্পেল, ডাইভ ব্লু, থার্মো অরেঞ্জ, এবং মাইরেজ গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। সংস্থা নয় মাসের নো-কস্ট EMI অফারও দিচ্ছে।

Infinix Hot 70 Pro 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট 70 প্রো 5G-এর সামনে 6.78 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন (1,080 x 2,344 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 910 নিট HBM ব্রাইটনেস অফার করে। এই স্মার্টফোনে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার আছে।

ইনফিনিক্সের ফোনের পিছনে f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা আছে। এটি 2x লসলেস জুম, AI লাইভ ফটো, AI ইরেজার, ও ওয়ান-ট্যাপ ভ্লগ মোডের মতো ফিচার অফার করে।  সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে। 

Advertisement

Infinix Hot 70 Pro 5G অক্টা-কোর Dimensity 7100 প্রসেসরে রান করে। ইনফিনিক্সের দাবি, চিপটি AnTuTu বেঞ্চমার্কে 7,80,000 স্কোর করেছে ও 90fps-এ বিভিন্ন জনপ্রিয় মোবাইল গেম খেলা যাবে। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি। এতে 10W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।

ফোনটি 63 মিনিটের মধ্যে সম্পুর্ণ চার্জ হয়ে যাবে। এই  ডিভাইসে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। ইনফিনিক্স জানিয়েছে, তারা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে। এছাড়াও, পাঁচ বছর সিকিউরিটি আপডেট মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  5. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  6. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  7. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  8. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  9. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  10. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.