Infinix

Infinix - ख़बरें

  • Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
    Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট করে লঞ্চের তারিখ ঘোষণা হয়নি। ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল এপ্রিলে। এটি HydroFlow লিকুইড কুলিং সিস্টেম, 144FPS গেমিং সাপোর্ট, 3D ভেপার চেম্বার, ও প্রেশার-সেন্সিটিভ শোল্ডার ট্রিগার বাটনের সঙ্গে এসেছে। ভারতে infinix GT 50 Pro-এর গ্লোবাল মডেলই রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি 6,500mAh ব্যাটারি, Dimensity 8400 Ultimate প্রসেসর, ইনফিনিক্সের নিজস্ব নেটওয়ার্কিং চিপ, X-Axis লিনিয়ার মোটর, ও বিভিন্ন গেমিং ফিচার্স দিয়ে সজ্জিত।
  • মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
    ভারতে Infinix Smart 20 HD-এর দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি Unisoc T7250 চিপসেট, তিনটি নয়েজ ক্যান্সেলেশন মোড, IP64 রেটিং 120Hz ডিসপ্লে, এবং ডুয়াল স্পিকারের সঙ্গে এসেছে। ফোনের বিশেষ ফিচার হল UltraLink কানেক্টিভিটি। এটি ইন্টারনেট বা প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই 200 মিটার দূরত্বের মধ্যে ব্র্যান্ডের অন্য ফোনে অফলাইন কলিং, মেসেজ, ও ছবি শেয়ারিং-এর কাজ করে।
  • Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
    Infinix Hot 70 Pro 5G ব্যাক প্যানেলে ডট ম্যাট্রিক্স ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে, যার পোশাকি নাম অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব এলিমেন্ট বা AMC)। এটি ফোনের পিছনে অবস্থিত ও অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন প্রদর্শন করে। ফিচারটি ইনকামিং কল, মেসেজ, চার্জিং, ব্যাটারি কমে যাওয়া, এবং ওয়েদার এলার্ট-সহ বিভিন্ন পরিস্থিতিতে আলোর এফেক্ট তৈরি করবে। Infinix Hot 70 Pro 5G মডেলে IP68 রেটিং,50MP মেইন ক্যামেরা, 144Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, এবং 45W ফাস্ট চার্জি রয়েছে। স্মার্টফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর আছে।
  • Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
    Infinix Note 60 Pro Pininfarina Edition-এর সেল শুরু হয়েছে। আজ বিক্রির প্রথম দিন 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফলে 37,999 টাকা দাম হলেও, অফারে 35,999 টাকায় কেনা যাবে। ইনফিনিক্স অটোমোটিভ ডিজাইন ফার্ম পিনিনফারিনার সঙ্গে যৌথ উদ্যোগে এই স্পেশাল এডিশন মডেল বানিয়েছে। এটি কার্বন ফাইবার টেক্সচার এবং 360 ডিগ্রি অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে এসেছে। ফোনের সঙ্গে 3,999 টাকা দামের MagPower স্পিকার ফ্রি-তে দেওয়া হচ্ছে।
  • সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
    Infinix Note 60 Pro 5G Pininfarina Edition ভারতে 37,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। ইনফিনিক্স ইতালির বিখ্যাত অটোমোটিভ ডিজাইন ফার্ম পিনিনফারিনার সহযোগিতায় স্পেশাল এডিশন ফোন তৈরি করেছে। ফোনের পাশের অংশে ও ক্যামেরা মডিউলে চারপাশে গাঢ় লাল ট্রিম আছে, যা বিলাসবহুল রেসিং কারের নকশার ছাপ বহন করে। পিছনের প্যানেলের কার্বন ফাইবার ধাঁচের টেক্সচার ফোনটিকে আরও স্পোর্টি ও প্রিমিয়াম লুকস দিয়েছে।
  • 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
    Infinix Note 60 Pro 5G Pininfarina Edition ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে। এটি স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে সমস্ত হার্ডওয়্যার ও স্পেসিফিকেশন ভাগ করে নিয়েছে, পার্থক্য শুধু নকশায়। ইতালির অটোমোটিভ ডিজাইন প্রতিষ্ঠান পিনিনফারিনার সহযোগিতায় এই ডিভাইস তৈরি করেছে ইনফিনিক্স। সংস্থার দাবি, এটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্পোর্টস গাড়ির অ্যারোডাইনামিক ফিলোজফি থেকে অনুপ্রাণিত। এতে ফ্লোটিং টেললাইট সিগনেচার আছে, যা রিয়ার প্যানেল জুড়ে বিস্তৃত এবং ফোন চালু হওয়ার সময় আলোকিত হয়ে ওঠে।
  • 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
    Infinix Smart 20-এর সেল আজ (জুন 12, শুক্রবার) থেকে শুরু হয়েছে। এটি 12,499 টাকায় লঞ্চ হয়েছিল এবং বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ আছে। 128 জিবি ভার্সনের দাম 13,999 টাকা। তবে HDFC ও ICICI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডে 500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দাম যথাক্রমে 11,999 টাকা এবং 13,499 টাকায় নেমে আসবে।
  • Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
    Infinix Smart 20 ভারতে 12,499 টাকায় লঞ্চ হয়েছে।বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। এই ফোনে MediaTek Helio G81 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে৷ সামনে ও পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এতে 120Hz পাঞ্চ-হল ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি, ও IP64 রেটিং আছে।
  • ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার
    Infinix Note Edge JBL Edition ভারতে 24,999 টাকা দামে লঞ্চ হয়েছে। 3,999 টাকার MagPower স্পিকার ফ্রি-তে দেওয়া হচ্ছে। স্মার্টফোনটি JBL-এর সহযোগিতায় তৈরি ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম দিয়ে সজ্জিত। এটি হাই-রেজ অডিও সাপোর্ট করে। স্পিকারটি ম্যাগসেফ প্রযুক্তির মতো ফোনের ব্যাক প্যানেলে শক্তভাবে আটকে থাকবে।
  • Infinix Smart 20 ভারতে 8 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
    Infinix Smart 20 জুন 8 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকে ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ্যে এসেছে। ফোনটি 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে, স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন, IP64 রেটিং, Infinix AI বাটন, রিভার্স চার্জিং, ও 3D টেক্সচার কম্পোজিট ব্যাক প্যানেলের সাথে আসছে।
  • 3,000 টাকা ছাড়ে শুরু Infinix Note 60 Pro-এর সেল, এই দামে মধ্যবিত্তের জন্য সেরা ফোন?
    Infinix Note 60 Pro-এর দাম 31,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে৷ 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ কিনতে 34,999 টাকা খরচ হবে৷ তবে লঞ্চ অফারে Axis, ICICI, এবং SBI ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট কলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে কোম্পানি। অর্থাৎ বেস মডেলের দাম 28,999 টাকায় নেমে আসবে।এছাড়াও, Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 4,448 টাকা ক্যাশব্যাক পাবে।
  • Infinix Note 60 Pro ভারতে লঞ্চ হল, ফিচারে বড় চমক, পিছনে অদৃশ্য ডিসপ্লে, দামও বেশি নয়
    Infinix Note 60 Pro-এর দাম 31,999 টাকা থেকে শুরু হচ্ছে। ফোনের পিছনে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, যা কল, মেসেজ, চার্জিং স্ট্যাটাস, ব্যাটারির পার্সেন্টেজ, আবহাওয়ার আপডেট, সময়, ও নোটিফিকেশন এলার্ট প্রদর্শন করবে। ফোনে 3D আইসকোর ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, JBL সাউন্ড, 120FPS গেমিং সাপোর্টের মতো ফিচার মিলবে।
  • 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
    Infinix Note 60 Ultra মডেলে স্যাটেলাইট কানেক্টিভিটি, JBL সাউন্ড সিস্টেম, 144Hz ডিসপ্লে, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং অফার করে। ফোনের পিছনে একটি ফ্লোটিং টেললাইট ইন্ডিকেটর আছে। এটি ডিভাইস চালু করার সময় আলোকিত হয়। হ্যান্ডসেটের ক্যামেরা আইল্যান্ডের মধ্যে একটি ছোট লুকানো অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, যা বিভিন্ন নোটিফিকেশন প্রদর্শন করবে।
  • 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
    Infinix Note Edge 5G মডেলের 6 জিবি র‍্যাম + 128 জিবি বেস স্টোরেজের দাম 21,999 টাকা। ক্রেতারা ICICI ও SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট পাবে। ফলে দাম 19,999 টাকায় নেমে আসবে। আবার দুই ব্যাঙ্ক 6 মাস নো-কস্ট EMI ও অতিরিক্ত 2,000 টাকা ছাড় দিচ্ছে। সে ক্ষেত্রে প্রতি মাসে 3,329 টাকা কিস্তি দিতে হবে।
  • Infinix Note Edge 5G ভারতে JBL সাউন্ড, 6500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, সিনেমা ও ভিডিও দেখা যাবে চুটিয়ে
    Infinix Note Edge ফোনে 3D কার্ভড ডিসপ্লে, JBL টিউনড স্টেরিও স্পিকার সিস্টেম, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Android 16 OS, 4,500 নিট পিক ব্রাইটনেস, 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং সাপোর্ট, ও NFC-সহ নানা আকর্ষণীয় ফিচার্স রয়েছে। ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি প্রতিবেদনে দেওয়া হল।

Infinix - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »