Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি

Infinix Note Edge 5G ফ্লিপকার্টে স্টেলার ব্লু, সিল্ক গ্রীন, এবং লুনার টাইটেনিয়াম কালার অপশনে বিক্রি হবে।

Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি

Photo Credit: Infinix

Infinix Note Edge 5G is equipped with a 1.5K Curved AMOLED display

হাইলাইট
  • Infinix Note Edge 5G ফোনে JBL প্রযুক্তির ডুয়াল স্পিকার থাকছে
  • স্মার্টফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর ব্যবহার হয়েছে
  • এটি তিনটি কালার অপশনে ভারতে বিক্রি হবে
বিজ্ঞাপন

Infinix Note Edge গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পর প্রায় এক মাস পর ভারতে আসছে। সংস্থা ফেব্রুয়ারির 18 তারিখে ফোনটিকে এ দেশে নিয়ে আসার ঘোষণা করেছে। এটি ইনফিনিক্স ব্র্যান্ডের প্রথম 6,500mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন। ফোনটির একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখানে একাধিক তথ্য প্রকাশ করেছে কোম্পানি। Infinix Note Edge 5G তিনটি কালার অপশনে ভারতে বিক্রি হবে। এটি 7.2 মিমি পুরু হবে। অর্থাৎ স্লিম হওয়ার কারণে হাতে ধরতে সুবিধা হবে। ডিভাইসে MediaTek Dimensity প্রসেসর, JBL টিউনড ডুয়াল স্পিকার, RGB হ্যালো লাইট, ও IP65 ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার্স থাকবে।

Infinix Note Edge 5G ভারতে লঞ্চের তারিখ, ফিচার্স, স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট এজ 5G ভারতে ফেব্রুয়ারি 18, আগামী বুধবার অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা জানানো হয়েছে। এটি ফ্লিপকার্টে স্টেলার ব্লু, সিল্ক গ্রীন, এবং লুনার টাইটেনিয়াম কালার স্কিমে উপলব্ধ হবে। ব্লু অপশনে মেটালিক রিয়ার প্যানেল থাকবে। গ্রীনে মিলবে সিল্ক ফাইবার ফিনিশ। ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ইনফিনিক্স দাবি করছে, এটি আনটুটু বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 7.50 লাখের উপরে পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। ফোনটির বড় আকর্ষণ হবে ডিসপ্লে। এতে 3D কার্ভড কার্ভড অ্যামোলেড আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, এবং 1.5K রেজোলিউশন (1,208 x 2,644 পিক্সেল রেজোলিউশন) সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য Infinix Note Edge 5G এর স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আবার স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার পাওয়া যাবে। ফোনের গ্লোবাল ভার্সনের মতো ভারতীয় সংস্করণে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা যায়। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,5000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার সিলিকন কার্বন ব্যাটারি। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং সমর্থন করে। গ্লোবাল ভার্সনে Android 16 প্রি-ইনস্টল রয়েছে। এর উপর XOS 16 কাস্টম ইন্টারফেস আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছিল।

Infinix Note Edge এর দাম (8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ) বিশ্ববাজারে 200 ডলার থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,100 টাকা। ফোনটি ভারতে কেমন দামে লঞ্চ হবে, তা জানার জন্য আর মাত্র ক'দিনের অপেক্ষা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and stylish IP65-rated design
  • Vibrant 120Hz curved edge display
  • Smooth software operation
  • FM Radio app
  • Good battery life with decent fast-charging
  • Bad
  • Poor low-light camera performance
  • Poor video recording
Display 6.78-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1208x2644 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  2. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  3. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  4. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  5. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  6. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  7. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  8. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  9. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  10. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »