এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন

Infinix Hot 60 5G+ স্মার্টফোনে MediaTek Dimensity 7020 প্রসেসর ও 12GB পর্যন্ত LPDDR5x RAM থাকবে থাকবে।

এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন

Photo Credit: Infinix

Infinix Hot 60 5G+ গুগলের সার্কেল টু সার্চ ফিচার সাপোর্ট করবে

হাইলাইট
  • Infinix Hot 60 5G+ HyperEngine 5.0 Lite গেমিং টেকনোলজির সাথে আসছে
  • এই ফোনে 90fps গেম খেলা যাবে
  • Infinix Hot 60 5G+ ওয়ান ট্যাপ AI বাটন পেয়েছে
বিজ্ঞাপন

Infinix Hot 60 5G+ এই সপ্তাহে ভারতে আসছে। লঞ্চের দিনক্ষণ প্রকাশ করে এমনটাই জানিয়েছে সংস্থা। সাম্প্রতিক সময়ে বাজেট গেমিং ফোনের বাজারে রীতিমতো ঝড় তুলেছে তারা। Infinix GT 30 Pro 5G লঞ্চ হয়েছে গত মাসে। তার রেশ না কাটতেই আবার একটি নতুন গেমিং ফোন আনার ঘোষণা এল। এটি গেম খেলার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স পাবে বলে নিশ্চিত করা হয়েছে। Infinix Hot 60 5G+ ফোনে ওয়ানপ্লাসের মতো একটি AI বাটন বা বোতাম থাকবে, যার মাধ্যমে প্রচুর কাজ করা যাবে।

ভারতে Infinix Hot 60 5G + লঞ্চের তারিখ

Infinix Hot 60 5G+ ভারতে জুলাই 11, শুক্রবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। ইনফিনিক্স তাদের X (সাবেক টুইটার) প্রোফাইল থেকে এই কথা জানিয়েছে। লঞ্চ হওয়ার পর, গেমিং ফোকাসড ফোনটি Flipkart থেকে কিনতে পারবেন। হ্যান্ডসেটটি শ্যাডো ব্লু, স্লিক ব্ল্যাক এবং টুন্ড্রা গ্রিন কালার অপশনে উপলব্ধ হবে।

Infinix Hot 60 5G+ এর ওয়ান ট্যাপ AI বাটন

Infinix Hot 60 5G+ এর একটি বিশেষ ফিচার্স হল "One Tap AI Button"। এটি কাস্টমাইজেবল অর্থাৎ আপনি নিজের প্রয়োজন অনুযায়ী বোতামটির কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারবেন। দু'বার চেপে বা অনেকক্ষণ চেপে বাটনটি দিয়ে কাজ হাসিল করানো যাবে। এটি তিরিশের বেশি অ্যাপ খোলার জন্য কাস্টমাইজ করা যেতে পারে। অনেক কাস্টম শর্টকার্ট থাকবে যা সেগমেন্টে প্রথম বলে দাবি করা হয়েছে। ফোনের বাটনটি দীর্ঘক্ষণ চেপে রাখলে ইনফিনিক্সের নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট, Folax চালু হবে।

Infinix Hot 60 5G+ প্রসেসর ও গেমিং ফিচার্স

Infinix Hot 60 5G+ গেমিং স্মার্টফোনে MediaTek Dimensity 7020 প্রসেসর ব্যবহার হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 5,00,000+ স্কোর করেছে। ফোনটি 12GB পর্যন্ত LPDDR5x RAM অফার করবে। এতে 90 ফ্রেম প্রতি সেকেন্ডে (fps) গেম উপভোগ করা যাবে। ফোনটি HyperEngine 5.0 Lite গেমিং টেকনোলজি এবং একটি ডেডিকেটেড XBoost AI গেম মোডে সজ্জিত হয়ে আসবে।

AI গেমিং মোড ও গেমিং টেকনোলজি ইনফিনিক্স হট 60 5G+ এর অডিয়োতে নতুন মাত্রা যোগ করবে বলে জানানো হয়েছে। গেমের ভিডিয়োতে ছবিগুলো যাতে মসৃণ আসে তা নিশ্চিত করার পাশাপাশি, গেমিং পারফরম্যান্স উন্নত করবে বলেও দাবি করা হয়েছে। এই ফোনে গুগলের সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্ট থাকার ফলে যদি কোনও ভিডিও বা ছবিতে থাকা বস্তু সম্পর্কে জানতে চান, তাহলে সেই বস্তুর চারপাশে বৃত্ত আঁকলে গুগল আপনাকে সেই বস্তুটির তথ্য সরবরাহ করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
  2. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  3. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  4. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
  5. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  6. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  7. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  8. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  9. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »