ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুন 2026 11:51 IST
হাইলাইট
  • Infinix Note Edge JBL Edition-এর সঙ্গে MagPower স্পিকার ফ্রি
  • স্মার্টফোনটি স্ট্যান্ডার্ড Note Edge-এর-এর মতো একই বৈশিষ্ট্য অফার করছে
  • ফোনের সামনে 3D কার্ভড 1.5K অ্যামোলেড স্ক্রিন রয়েছে

Infinix Note Edge JBL Edition comes with free a MagPower Speaker worth Rs 3,999

Photo Credit: Infinix

Infinix Note Edge JBL Edition ভারতে লঞ্চ হল। এটি একটি লিমিটেড এডিশন ফোন, যা সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। স্মার্টফোনটি JBL-এর সহযোগিতায় তৈরি ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম দিয়ে সজ্জিত। এটি হাই-রেজ অডিও সাপোর্ট করে। লিমিটেড এডিশন মডেলের সঙ্গে MagpPower Speaker বিনামূল্যে পাওয়া যাবে, যা ম্যাগসেফ প্রযুক্তির মতো ফোনের ব্যাক প্যানেলে শক্তভাবে আটকে থাকবে। Infinix Note Edge 60 JBL এডিশনে 1.5K কার্ভড স্ক্রিন, ইনফ্রারেড ব্লাস্টার, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও বাইপাস চার্জিংয়ের মতো ফিচার আছে। ফোনটির মাত্র 5,000 ইউনিট কেনার জন্য উপলব্ধ হবে।

Infinix Note Edge JBL Edition দাম

Infinix Note Edge JBL Edition ভারতে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে এসেছে ও দাম 24,999 টাকা। ফোনের সাথে ম্যাগপাওয়ার স্পিকার সম্পূর্ণ ফ্রি-তে দেওয়া হচ্ছে, যার দাম 3,999 টাকা। এটি ফ্লিপকার্ট থেকে সোলার অরেঞ্জ রঙের বিকল্পে কিনতে পারবেন। SBI, Axis, ICICI, ও HDFC ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে।

Infinix Note Edge JBL Edition স্পেসিফিকেশন 

ইনফিনিক্স নোট এজ ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছিল। ফোনের জেবিএল এডিশনেও একই হার্ডওয়্যার এবং বৈশিষ্ট্য রয়েছে। এতে 6.78 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,208 x 2,644 পিক্সেল), 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে।

বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আবার স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার দেওয়া হয়েছে। ইনফিনিক্স নোট এজ জেবিএল এডিশন 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। এতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি Dimensity 7100 5G প্রসেসর দ্বারা চালিত।

Infinix Note Edge JBL Edition রান করে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম সফটওয়্যারে। কোম্পানি পাঁচ বছর (2031 সাল পর্যন্ত) সিকিউরিটি আপডেট ও তিনটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 19) প্রদান করবে। ডিভাইসটি 6,500mah সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করে। সংস্থার দাবি, ব্যাটারি 27 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হবে। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং সমর্থন করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
  2. ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার
  3. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  4. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  5. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  6. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  7. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  8. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  9. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  10. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.