মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 অক্টোবর 2026 20:51 IST
হাইলাইট
  • Infinix Smart 20 HD অফলাইন কমিউনিকেশন সাপোর্ট করে
  • Infinix Smart 20 HD অক্টা-কোর Unisoc T7250 চিপসেটে রান করে
  • ইনফিনিক্সের নতুন ফোনে IP64 রেটিং আছে

Infinix Smart 20 HD supports UltraLink for offline communication

Photo Credit: Infinix

Infinix Smart 20 HD মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি মোবাইল ফোন যা, আটটি কোরযুক্ত Unisoc T7250 চিপসেটে রান করে। নতুন বাজারে আসা ইনফিনিক্সের এই ফোনে তিনটি নয়েজ ক্যান্সেলেশন মোড, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে, ও ডুয়াল স্পিকার আছে। Infinix Smart 20 HD মডেলের অন্যতম আকর্ষণ হল UltraLink কানেক্টিভিটি। এটি ইন্টারনেট বা প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই 200 মিটার দূরত্বের মধ্যে ব্র্যান্ডের অন্য ফোনে অফলাইন কলিং, মেসেজ, ও ছবি শেয়ারিং করতে দেয়। প্রযুক্তিটি ব্লুটুথের উপর ভিত্তি করে কাজ করে।

Infinix Smart 20 HD দাম

Infinix Smart 20 HD ভারতে 10,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি একটাই মেমরি ভ্যারিয়েন্টে উপলব্ধ, যা 3 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ অফার করে। প্রেস রিলিজ অনুসারে, এই দামে সমস্ত অফার' অন্তর্ভুক্ত করা আছে। ফোনটি নাইট পালস, সিলভার ড্যান্সার, এবং সানলাইট অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ।

উল্লেখযোগ্য বিষয় হল ফ্লিপকার্টে নতুন ফোনের একই ভ্যারিয়েন্টের দাম 18,499 টাকা দেখানো হয়েছে। তবে এটি অফলাইন রিটেল স্টোরেও পাওয়া যাবে। সহজে পেমেন্ট করার জন্য ছয় মাসের নো-কস্ট EMI সুবিধা পাওয়া যাবে।

Infinix Smart 20 HD ফিচার্স, স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট 20 এইচডি 8.22 মিমি পুরু বডি এবং প্রিমিয়াম ডিজাইন নিয়ে এসেছে। ফোনের সামনে 6.67 ইঞ্চি হোল-পাঞ্চ এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 700 নিট পিক ব্রাইটনেস, 60/90/120 হার্টজ রিফ্রেশ রেট, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। আঙুল ভেজা বা তেলতেলে অবস্থাতেও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে।

Infinix Smart 20 HD-এর ব্যাক প্যানেলে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনেও 8 মেগাপিক্সেল ক্যামেরা রেখেছে ইনফিনিক্স। রিয়ার ক্যামেরায় অটোফোকাস সাপোর্ট পাওয়া যাবে। এতে সুপার নাইট, ডুয়াল ভিডিও, ভ্লগ, ডকুমেন্টস, প্রো, প্যানোরামা, ও টাইমল্যাপসের মতো ক্যামেরা মোড আছে। এটি 2K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করতে পারবে।

Advertisement

ইনফিনিক্সের এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে DTS অডিও সাপোর্ট ও 300 শতাংশ পর্যন্ত Ultra ভলিউম মোড পাওয়া যাবে। ফোনে পিওর ভয়েস কলিং নামে একটি বিশেষ ফিচার আছে। এটি ইউজারের কন্ঠস্বরকে চারপাশের অবাঞ্জিত শব্দ থেকে আলাদা করে শনাক্ত করতে পারে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশে ফোনে কথা বলার সময় ভয়েস পরিষ্কার শোনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.