iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 অক্টোবর 2026 14:07 IST
হাইলাইট
  • iQOO 16 ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে
  • ফোনের ভারতীয় ভার্সনেও Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর
  • iQOO 16 ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে প্রদর্শিত হয়েছিল

iQOO 16 was launched in China in September

Photo Credit: iQOO

iQOO 16 বছরের অন্তিম সময়ে ভারতে লঞ্চ হতে পারে। আইকুর ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সেপ্টেম্বরের শেষে চীনে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের দশম সংস্করণে এই ফোনের উপর থেকে পর্দা সরানোর পাশাপাশি, ভারতীয় লঞ্চ কনফার্ম করেছিল ভিভোর সাব-ব্যান্ডটি। কিন্তু কবে ভারতে আসবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে এখন ভারতে iQOO 16 লঞ্চের সম্ভাব্য তারিখ ফাঁস হয়েছে। এটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ দেশে আসতে চলেছে। ফোনটি পূর্বসূরি iQOO 15-এর তুলনায় একাধিক আপগ্রেড পেয়েছে। সংস্থা ডিসপ্লের গুণমান, পারফরম্যান্স, ও ব্যাটারি-সহ একাধিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এনেছে।

iQOO 16 ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে

টিপস্টার অভিষেক যাদবের দাবি, iQOO 16 ভারতে ডিসেম্বর 15 থেকে ডিসেম্বর 17 তারিখের মধ্যে লঞ্চ হতে পারে। জানিয়ে রাখি, iQOO 15 ভারতে এসেছিল 2025 সালের ডিসেম্বরে। তবে আইকু এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চ ডেট ঘোষণা করেনি। কিন্তু নয়াদিল্লির যশোভূমিতে আয়োজিত ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে ভারতে ফোনের লঞ্চ কনফার্ম করেছিল সংস্থা।

Advertisement

আইকু আরও জানিয়েছিল, ফোনটির ভারতীয় ভার্সন চীনা ভ্যারিয়েন্টের মতো 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে চলবে। এটি Qualcomm-এর সবচেয়ে পাওয়ারফুল মোবাইল চিপসেট। এছাড়াও, iQOO 16 হবে ভারতে ব্র্যান্ডের প্রথম ফোন, যেখানে শুরু থেকেই Android 17 ভিত্তিক Origin OS 7 কাস্টম স্কিন থাকবে।

জানিয়ে রাখি, iQOO 16 চীনা ভার্সনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। এটি f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 100x ডিজিটাল জুম এবং 3x অপটিক্যাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর আছে। আইকু 16-এ 6.85 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 165 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 2,800 নিট পিক ব্রাইটনেস, 2K রেজোলিউশন, 3,330 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ও ডলবি ভিশন সাপোর্ট থাকছে। ডিভাইসে 8,400mAh ব্যাটারি আছে, যা 40W ওয়্যারলেস চার্জিং এবং 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Advertisement

ফোনটি  আলাদা গেমিং চিপ দিয়ে সজ্জিত। এটি ছয়টি জনপ্রিয় মোবাইল ভিডিও গেমে একইসাথে 165 এফপিএস ফ্রেম ইন্টারপোলেশন ও 2K রেজোলিউশন সাপোর্ট করে। শতাধিক গেম 165fps-এ খেলা যাবে৷ তবে ভারতীয় সংস্করণে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে কিনা, তা এখন বলা সম্ভব হচ্ছে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  2. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  3. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  4. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  5. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  6. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  7. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  8. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  9. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  10. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.