IMC 2026-এর Snapdragon ইভেন্টে Motorola Signature 27, iQOO 16, ও Xiaomi 18 Pro ভারতে লঞ্চের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Photo Credit: Snapdragon
Xiaomi 18 Pro, Motorola Signature 27, and iQOO 16 India launch confirmed at IMC 2026
Indian Mobile Congress (IMC)-এর দশম সংস্করণ চলছে নতুন দিল্লির যশোভূমিতে। এই ইভেন্টে প্রযুক্তি সম্পর্কিত একাধিক বড় ঘোষণা সামনে আসছে। এবার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ হয়েছে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2026-এর Snapdragon ইভেন্টে Motorola Signature 27, iQOO 16, ও Xiaomi 18 Pro ভারতে লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা সংস্থার প্রতিনিধিরা। Signature 27 ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে প্রদর্শিত হয়েছে। অন্য দিকে, iQOO 16 ও Xiaomi 18 Pro লঞ্চ হয়েছে চীনে। তবে ফোনগুলি ভারতে কোন তারিখে আসবে বা দাম কেমন হতে পারে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
গত বছর Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max চীনের বাইরে লঞ্চ হয়নি। ভারতে শুধু Xiaomi 17 ও Xiaomi 17 Ultra এসেছিল। শাওমি প্রথমবার এ দেশে তাদের প্রো মডেল আনছে। ফোনটির পিছনে 2.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। সামনে রয়েছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, HDR10+, ও 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।
Xiaomi 18 Pro মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরে রান করে। এতে 100W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট-সহ 7,000mAh ব্যাটারি রয়েছে।
iQOO 16 পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। এর চীনা ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, ফুল-সিন রে ট্রেসিং, 165FPS গেমিং, এবং 8,500 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ফোনের সামনে 6.85 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, ও 2,800 নিট পিক ব্রাইটনেস অফার করে।
ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম এবং 3x অপটিক্যাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। হ্যান্ডসেটে 8,400mAh ব্যাটারি রয়েছে, যা 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
তিনটি ফোনের মধ্যে শুধু Motorola Signature 27 অফিশিয়ালি লঞ্চ হওয়া বাকি। এটি ডেনমার্কের বিখ্যাত অডিও সংস্থা Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেমযুক্ত মোটোরোলার প্রথম কমার্শিয়াল স্মার্টফোন। এতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর রয়েছে।
ফোনটি মাল্টি-ক্যামেরা দিয়ে সজ্জিত, যার মধ্যে 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 প্রাইমারি সেন্সর ও 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। এতে নতুন ডিজাইনের অত্যাধুনিক 3D ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এটি সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best 1.5-Ton 5-Star AC Deals From Daikin, Blue Star, and More
India Could Be Among First Countries to Roll Out 6G, Says Jio
Amazon Great Indian Festival 2026: iPhone 16, iPhone 17e Get Discounts