iQOO 16 পাওয়ারফুল Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর ব্যবহার করেছে।
Photo Credit: iQOO
iQOO 16 features a 2K Samsung M16 LTPO AMOLED display
iQOO 16 মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। গত বছরের iQOO 15-এর সঙ্গে তুলনা টানলে নতুন মডেলে একাধিক আপগ্রেড লক্ষ্য করা যাবে। ডিসপ্লের গুণমান, গেমিং পারফরম্যান্স, ও ব্যাটারির মতো ক্ষেত্রে বাজিমাত করেছে ভিভোর সাব-ব্র্যান্ডটি। iQOO 16 পাওয়ারফুল Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর ব্যবহার করেছে। ডিভাইসটি Q4 গেমিং চিপ, ফুল-সিন রে ট্রেসিং, 165 fps গেমিং, ও 8,500 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম অফার করে। আইকুর নতুন স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, ও IP68 + IP69 রেটিং আছে।
iQOO 16 মডেলের সামনে 6.85 ইঞ্চি Samsung M16 এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 165 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 2,800 নিট পিক ব্রাইটনেস, ও 2K রেজোলিউশন অফার করে। স্ক্রিনে 3,330 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ডিসি ডিমিং, ও ডলবি ভিশন সাপোর্ট থাকছে। ফোনের প্যানেল একই সাইজের 1.5K রেজোলিউশনের ডিসপ্লের চেয়ে 31 শতাংশ কম ব্যাটারি খরচ করবে।
আইকু 16-এর মূল শক্তি হল 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট এক্সট্রিম জেন 6 প্রসেসর। হ্যান্ডসেটে আলাদা গেমিং চিপ আছে। এটি ছয়টি জনপ্রিয় মোবাইল ভিডিও গেমে একইসাথে 165 এফপিএস ফ্রেম ইন্টারপোলেশন ও 2K রেজোলিউশন সাপোর্ট করে। শতাধিক গেমে 165fps মোডের সুবিধা পাওয়া যাবে।
iQOO 16 স্মার্টফোনের পিছনের অংশে তিনটি ক্যামেরা আছে। এটি f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেলের (1/1.3 ইঞ্চি সেন্সর) মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম এবং 3x অপটিক্যাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের ও এটি 4K ভিডিও শুট করতে পারে।
আইকুর নয়া ফ্ল্যাগশিপ ফোনে Android 17 ভিত্তিক OriginOS 7 প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসে থাকা 8,400mAh ব্যাটারি 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে স্টেরিও স্পিকার, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড সেন্সর, ও বাইপাস চার্জিংয়ের মতো ফিচার্স মিলবে।
iQOO 16-এর বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম হল যথাক্রমে 6,799 ইউয়ান (প্রায় 97,000 টাকা) এবং 7,499 ইউয়ান (প্রায় 1,07,000 টাকা)। টপ 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ কিনতে 8,499 ইউয়ান (প্রায় 1,21,000 টাকা) খরচ হবে। স্মার্টফোনটি কবে ভারত বা গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features