Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল

Motorola Signature 27 ডেনমার্কের সংস্থা Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি অডিও সিস্টেমযুক্ত মোটোরোলার প্রথম ফোন।

Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল

Photo Credit: Motorola

Motorola Signature 27 uses a Snapdragon 8 Elite Extreme Gen 6 chipset

হাইলাইট
  • Motorola Signature 27 নতুন Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপ পেয়েছে
  • এটি Bang & Olufsen-এর সঙ্গে যৌথ ভাবে তৈরি অডিও সিস্টেম দিয়ে সজ্জিত
  • Motorola Signature 27 মডেলে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Snapdragon Summit 2026 অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল Motorola Signature 27। এই ফোনের হাত ধরে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে মোটোরোলার প্রত্যাবর্তন ঘটল। এটি Qualcomm-এর নতুন হাই-এন্ড Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর চালিত অন্যতম প্রথম ফোন হবে বলে জানানো হয়েছে। এতে মাল্টি-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল Soy LYTIA 710 প্রাইমারি সেন্সর ও 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। Motorola Signature 27 ডেনমার্কের বিখ্যাত অডিও সংস্থা Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেমযুক্ত মোটোরোলার প্রথম কমার্শিয়াল স্মার্টফোন। ডিভাইসটি 2026 সালের শেষের দিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।

Motorola Signature 27 স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটোরোলা সিগনেচার 27 নতুন স্ন্যাপড্রাগন 8 এলিট এক্সট্রিম 6 প্রসেসর দ্বারা চালিত। সংস্থার দাবি, এটি স্মার্টফোনে সরাসরি AI ব্যবহারের ক্ষমতা, ক্যামেরা পারফরম্যান্স, কম ল্যাটেন্সির গেমিং আর্কিটেকচার, ও ডাউনলোড স্পিড উন্নত করবে। এতে মোটোরোলার আর্কটিকমেশ কুলিং ব্যবস্থাও রয়েছে।

মোটোরোলা এই স্মার্টফোনের তাপ নিয়ন্ত্রণে ডায়মন্ডের থার্মাল জেল, লিকুইড মেটাল ইন্টারফেস মেটেরিয়াল, এবং কপার মেশ হিট স্প্রেডারারে সঙ্গে নতুন ডিজাইনের 3D ভেপার চেম্বার ব্যবহার করেছে। ক্যামেরার মধ্যে শুধু প্রাইমারি ও পেরিস্কোপ টেলিফটো লেন্সের তথ্য প্রকাশ করেছে কোম্পানি।

Motorola Signature 27 নয়া ভিডিও এনহ্যান্সমেন্ট প্রযুক্তিও নিয়ে এসেছে। এটি AI-এর সাহায্যে ভিডিও রেকর্ডিং শুরুর আগে এবং রেকর্ড চলাকালীন দৃশ্য বিশ্লেষণ করে। তারপর রিয়েল টাইমে ভিডিওর রঙ ও আলোর ভারসাম্য সামঞ্জস্য করে। এতে কোয়ালকমের ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে হার্ডওয়্যার ভিত্তিক অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন একসাথে কাজ করে।

OIS সর্বোচ্চ 3.5 ডিগ্রি পর্যন্ত নড়াচড়া সামলাতে পারে। ফলে হাঁটা বা চলাফেরার সময় ভিডিওর কাঁপুনি কমানো সম্ভব হবে। হ্যান্ডসেটের চ্যাসিসেসে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার হয়েছে। ক্যামেরা মডিউল সিরামিক ও পালিশ করা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এটি Pantone স্বীকৃত দুটি রঙের বিকল্পে উপলব্ধ হবে — প্যান্টোন কোল স্মোক ও প্যান্টোন ক্যাপুলেট অলিভ। প্রথমটিতে বোনা কাপড়ের মতো টেক্সচার রয়েছে, যা ফোন হাতে ধরার সময় গ্রিপ আরও উন্নত করবে।

অন্য দিকে, দ্বিতীয়টিতে কাপড়ের মতো নকশা ও হালকা ঘষা ফিনিশিং দেওয়া হয়েছে। Motorola Signature 27 সাত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট পাবে। এটি Android 17 সংস্করণের সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটের ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং স্পিড, র‍্যাম, স্টোরেজ, এবং অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কিত তথ্য এখনও প্রকাশ করেনি কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »