iQOO কোম্পানী নিয়ে এলো দূর্দান্ত সুযোগ, অ্যামাজন সেলে দিচ্ছে তাদের হ্যান্ডসেটে অসাধারণ ছাড়

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 26 সেপ্টেম্বর 2024 11:10 IST
হাইলাইট
  • সেলচলাকালীন iQOO স্মার্টফোনগুলি বিক্রির সময় কম হারে অফার করা হবে
  • এই কম দামের মধ্যে ব্যাঙ্ক অফারও অন্তর্ভুক্ত করা হয়েছে
  • গ্রাহকরা পেইমেন্ট বিকল্পগুলিতে No Cost EMI-ও পেতে পারেন

iQOO Neo 9 Pro was launched in India in February

Photo Credit: iQOO

2024 সালের আসন্ন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iQOO-এর স্মার্টফোনগুলি অসাধারণ ছাড়ের মাধ্যমে উপলব্ধ হতে চলেছে। ভারতে আগামী 27-সে সেপ্টেম্বর থেকে সমস্ত গ্রাহকদের জন্য সেলটি শুরু হতে চলেছে। অ্যামাজন প্রাইম ব্যাবহারকারীরা আগামী 26-সে সেপ্টেম্বর থেকে এই সেলটিতে প্রবেশের অগ্রাধিকার পাবে।
iQOO হ্যান্ডসেটগুলির বিস্তৃত পরিসর, যেমন iQOO Z9x 5g ,Z9 Lite 5G, Z9s Pro 5G, Neo 9 Pro, and iQOO 12 5G, একই সাথে iQOO TWS 1e ইয়ারবাডগুলি এই সেলে বিক্রির সময়কালে অসাধারণ কম দামের মধ্যে উপলব্ধ হতে চলেছে।

এই কম দামের সুবিধাতে বিভিন্ন ব্যাংক অফার যুক্ত করা হয়েছে। যেমন- SBI-এর ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যাবহারকারীরা তৎক্ষণাৎ 10 শতাংশ ছাড়ের জন্য যোগ্য। এছাড়াও কিছু ফোন এক্সচেঞ্জ অফারের সাথে কম দামে ক্রয় করা যাবে। বর্তমানে iQOO Z9 Lite,iQOO Z9 5g এবং iQOO Z7 pro ফোনগুলির জন্য কিকস্টার্টার ডিলগুলি অ্যামাজনে লাইভ রয়েছে।

2024 সালের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন iQOO এর ছাড়সমূহ:

4 জিবি +128 জিবি বিকল্পের iQOO Z9 Lite ফোনটির লঞ্চিং মূল্য ছিল 10,499 টাকা, বর্তমানে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের মাধ্যমে এটি অসাধারণ কম দাম 9,499 টাকার বিনিময়ে উপলব্ধ হবে।
একটি অফিসিয়াল সাংবাদিক বৈঠকের জানানো হয়েছে যে,4জিবি+128 জিবি বিকল্পের iQOO Z9X ফোনটি কার্যকরী কম দাম 10,749 টাকার বিনিময়ে ক্রয় করা যাবে, যেটির আসল লঞ্চিং মূল্য ছিল 12,999 টাকা।

কোম্পানী ঘোষণা করেছে যে, আসন্ন অ্যামাজন সেলের সময় iQOO Z9x 5g এবং Z9s pro 5g হ্যান্ডসেটগুলি 6 মাস পর্যন্ত No Cost EMI এর সুবিধা সহ দেওয়া হবে। iQOO Z9s এর 8জিবি+128 জিবি বিকল্পের দাম 19,999 থেকে কমে 17,499 টাকা হয়েছে। অন্যদিকে iQOO Z9s pro ফোনটির 8জিবি+128 জিবি বিকল্পটি লঞ্চির মূল্য থেকে 3000 টাকা কমে বর্তমানে 21,999 টাকায় ক্রয় করার জন্য উপলব্ধ থাকবে। গ্রাহকরা higher-end pro বিকল্পগুলি কেনার সময় অতিরিক্ত 1,500 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন।

এছাড়াও 2024 সালের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iQOO Neo 9 pro ফোনটি 6 মাসের No Cost EMI অফারে উপলব্ধ আছে।
সাধারণত 8জিবি+128 জিবি বিকল্পের হ্যান্ডসেটগুলি
35,999 টাকায় তালিকাভুক্ত করা থাকে, কিন্তু সেল চলাকালীন এই একই বিকল্পের ফোনগুলি অসাধারণ ছাড়ের মাধ্যমে মাত্র 31,999 টাকায় পাওয়া যাবে। গ্রাহকরা ডিসকাউন্ট মূল্যের উপর অতিরিক্ত 2000 টাকার এক্সচেঞ্জ অফার পেতে পারেন।

Advertisement

ভারতে 2023 সালের ডিসেম্বর মাসে iQOO 12 5g ফোনটি লঞ্চ করা হয়েছিল, আসন্ন অ্যামাজনের সেলে 12জিবি+256 জিবির বিকল্পটি 47,999 টাকার অসাধারণ কম দামের বিনিময়ে পাওয়া যাবে। ফ্লাগশিপ মডেলের এই কনফিগারেশনটি 52,999 টাকায় লঞ্চ করা হয়েছে। ক্রেতারা বিশেষ ছাড়ের উপরে 9 মাসের জন্য No Cost EMI এবং 2000 টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন।

এছাড়াও, ভারতে চলতি আগস্ট মাসে iQOO TWS 1e ইয়ারবাডগুলি 1899 টাকায় লঞ্চ হয়েছিল, যেগুলো এই সেলের মাধ্যমে 1,599 টাকায় পাওয়া যাবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iQOO Z9 Lite 5G, iQOO Z9s Pro 5G, iQOO Neo 9 Pro
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  2. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  3. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  4. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  5. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  6. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  7. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  8. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  9. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  10. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.