দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল iQoo Z1 5G; দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 মে 2020 11:04 IST
হাইলাইট
  • এই ফোনে রয়েছে MediaTek Dimensity 1000+ চিপসেট
  • তিনটি ভেরিয়েন্টে ও দুটি রঙে এই ফোন পাওয়া যাবে
  • আপাতত চিনে এই ফোন বিক্রি শুরু হবে

iQoo Z1 5G

আরও একটা নতুন স্মার্টফোন নিয়ে এল Vivo'র সাব ব্র্যান্ড iQoo। সম্প্রতি বাজ্রে এসেছে iQoo Z1 5G। এই ফোনে রয়েছে MediaTek Dimensity 1000+ চিপসেট ও 144Hz রিফ্রশ রেট হোল-পাঞ্চ ডিসপ্লে। তিনটি ভেরিয়েন্টে ও দুটি রঙে এই ফোন পাওয়া যাবে। আপাতত চিনে এই ফোন বিক্রি শুরু হবে।

iQoo Z1 5G'র দাম

iQoo Z1 5G'র দাম 2,198 ইউয়ান (প্রায় 23,400 টাকা)। বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB স্টোরেজ থাকছে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 2,498 ইউয়ান ও 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোনের দাম 2,798 ইউয়ান। 25 মে প্রি-অর্ডার শুরু হবে, 1 জুন শুরু হবে বিক্রি।

iQoo Z1 5G স্পেসিফিকেশন

ডুয়াল সিম iQoo Z1 5G-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Dimensity 1000+চিপসেট 8GB LPDDRX4 RAM ও 256GB স্টোরেজ।

iQoo Z1 5G'র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে চিনের সংস্থাটি।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জিং। iQoo Z1 5G'র ওজন 194.78 গ্রাম।

 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 1000+
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.