itel S25 Ultra ফোনটি কী সত্যই চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে,জানতে দেখুন সম্পূর্ণ তথ্য

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 নভেম্বর 2024 11:20 IST
হাইলাইট
  • রেন্ডারগুলিতে itel S25 Ultra-ফোনটিকে কালো, নীল এবং টাইটানিয়াম রঙে দেখা
  • হ্যান্ডসেটটিতে একটি ত্রিমাতিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে বলে মনে করা হচ্ছে
  • কথিত মার্কেটিং ইমেজটি একটি IP64-রেটিং নির্মাণের নির্দেশ দিয়েছে

Itel S25 Ultra is said to feature a 50-megapixel primary rear camera

Photo Credit: Itel

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে itel S25 Ultra 4g, ইতিমধ্যেই ফোনটির দামের বিবরণ, মূল স্পেসিফিকেশনগুলি,মার্কেটিং ইমেজের মাধ্যমে অনলাইনে দেখা গিয়েছে।ফাঁস হওয়া প্রচারমূলক উপাদানটি পরামর্শ দিয়েছে যে,ফোনটি তিনটি রঙের বিকল্পে উপস্থিত হবে। itel S25 Ultra 4g-ফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা ইউনিট এবং একটি হোল পাঞ্চ গর্ত যুক্ত ডিসপ্লে দেখা যায়।বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি 8জিবি RAM-এর সাথে যুক্ত হয়ে একটি Unisoc T620 SoC চিপসেট দ্বারা চলবে।ফোনটি 18W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,000mAh ব্যাটারির সাহায্যে চলতে পারে।

টিপস্টার Paras Guglani(@passionategeekz) ফোনটির মার্কেটিং উপাদান এবং রেন্ডারগুলি পোস্ট করেছে,যেখানে ফোনটির স্পেসিফিকেশন এবং ডিজাইন দেখা যাচ্ছে।টিপসটারটির মতে,ভারতে ফোনটির দাম 15,000টাকার নিচে হতে পারে এবং অন্যান্য বাজারে $160(প্রায়13,500টাকা)-র কাছাকাছি হতে পারে।

Advertisement

রেন্ডারগুলিতে হ্যান্ডসেটটিকে কালো,নীল এবং টাইটেনিয়াম রঙের বিকল্পে দেখা গিয়েছে।ফোনটির ডিসপ্লের মধ্যে একটি পাঞ্চ গর্ত আছে।এটি তিনটি রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে আসতে চলেছে, যেগুলি ফোনটির উপরের বামদিকের কোণে সজ্জিত হয়ে আছে।সেন্সরগুলি Samsung Galaxy S24 Ultra-র মত একইভাবে সাজানো আছে।

itel S25 Ultra-র ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী,itel S25 Ultra ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78ইঞ্চির 3D বক্র AMOLED ডিসপ্লে থাকতে পারে,যেটি সর্বোচ্চ 1,400নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করবে।এটি 8জিবি পর্যন্ত RAM এবং 256জিবি পর্যন্ত স্টোরেজের সাথে একটি Unisoc T620 চিপসেট দ্বারা চলতে পারে। ফোনের RAMটি অব্যবহৃত স্টোরেজ থেকে 16জিবি পর্যন্ত বাড়ানো যাবে।অনুমান করা হয়েছে,ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা থাকবে এবং সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ফোনটির সামনের অংশে একটি 32মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।

বলা হয়েছে যে,ফোনটি 18W-এর চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করবে এবং এটিতে একটি 5,000mAh ব্যাটারি থাকবে।এটির পরিমাপ 6.9মিমি পুরু এবং ওজন 163গ্রাম হতে পারে।

Advertisement

ফোনটির কথিত মার্কেটিং ইমেজ থেকে অনুমান করা হচ্ছে যে,এটিতে IP64 রেটিং নির্মাণ করা থাকবে। এছাড়াও ফোনটি 60মাসের Fluency(সাবলীলতা) সার্টিফিকেটের সাথেও আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  2. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  3. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  4. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  5. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  6. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  7. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  8. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  9. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  10. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.