সাশ্রয়ী মূল্যে ভারতের বাজারে এসে গিয়েছে Lava Yuva 4

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 29 নভেম্বর 2024 21:11 IST
হাইলাইট
  • Lava Yuva 4 হ্যান্ডসেটটিতে একটি 6.56ইঞ্চির HD+ স্ক্রিন আছে
  • হ্যান্ডসেটটি Android 14 দ্বারা চালিত
  • হ্যান্ডসেটটিতে 128জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত করা হয়েছে

লাভা ইউভা 4 একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বহন করে

Photo Credit: Lava

বিগত বৃহস্পতিবার ভারতে লঞ্চ করা হয়েছে, Lava Yuva 4। যেটিতে একটি Unisoc T606 চিপসেট যুক্ত করা আছে। দাবি করা হয়েছে যে,হ্যান্ডসেটটি 230, 000থেকেও বেশি AnTuTu স্কোর অর্জন করেছে।এটি একটি 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 8মেগাপিক্সেলের সেলফি শুটার নিয়ে এসেছে।এছাড়াও এটির পাশে একটি সামান্য উঁচু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি 5000mAh-এর ব্যাটারী আছে।
বর্তমানে ফোনটি দুটি স্টোরেজ বিকল্পের সাথে অফলাইন খুচরো বিক্রেতাদের কাছে কেনার জন্য উপলব্ধ আছে। কোম্পানির Yuva 4 হ্যান্ডসেটটি চলতি বছরে ফেব্রুয়ারি মাসে উন্মোচিত Lava Yuva 3-এর উত্তরসূরী।

ভারতে Lava Yuva 4-এর দাম এবং উপলব্ধতা:

কোম্পানির একজন কার্যনির্বাহক Gadget's 360-এর কাছে জানিয়েছে যে,ভারতের বাজারে Lava Yuva 4 হ্যান্ডসেটটির 4জিবি+64জিবি বিকল্পের জন্য দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে।সেখানে 4জিবি+128জিবি বিকল্পটির দাম শুরু হচ্ছে 7,499 টাকা।এটি গ্লসি ব্ল্যাক,গ্লসি পার্পল এবং গ্লসি হোয়াইট রঙের বিকল্পে উপলব্ধ আছে।

বর্তমানে স্মার্টফোনটি দেশের বাজারে অফলাইন খুচরো বিক্রেতাদের কাছে পাওয়া যাবে।কোম্পানি ‘ রিটেল ফার্স্ট স্ট্র্যাটেজি'-র দাবি করেছে,যেটির প্রধান লক্ষ্য হলো গ্রাহকদের এক অন্যন্য রিটেল অভিজ্ঞতা প্রদান করা এবং ‘পজিটিভ পোস্ট-সেল জার্নি' অর্থ্যাৎ কেনার পরে এক ইতিবাচক যাত্রা প্রদান করা।

একটি সাংবাদিক বৈঠকে কোম্পানি নিশ্চিত করেছে যে,ফোনটি একটি বছরের ওয়ারেন্টি এবং বিনামূল্যে হোম সার্ভিসিংয়ের সুবিধা পাবে।

Lava Yuva 4-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

Lava Yuva 4 হ্যান্ডসেটটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.56ইঞ্চির HD+ স্ক্রিন আছে। ফোনটি একটি Unisoc T606 SoC দ্বারা চালিত,যেটির সাথে 4জিবি RAM এবং 128জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে।এটি প্রথম থেকেই Android 14 দ্বারা চালিত।

Advertisement

ক্যামেরার ক্ষেত্রে একটি 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 8মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। সামনের ক্যামেরাটি ফোনটির সামনের প্যানেলের উপরের মধ্যবর্তী অংশে হোলপাঞ্চ স্লটের মধ্যে অবস্থিত।

Lava Yuva 4 হ্যান্ডসেটটিতে 10W তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী আছে। ফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।বলা হয়েছে ফোনটির একটি গ্লসি ব্ল্যাক ডিজাইন আছে।

Advertisement
 
KEY SPECS
Display 6.56-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB
Storage 64GB, 128GB
Battery Capacity 5000mAh
OS Android 14
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.