Lenovo Legion Y70 (2026) চার বছর অপেক্ষার পর লঞ্চ হল, বড় 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 মে 2026 22:25 IST
হাইলাইট
  • Lenovo Legion Y70 (2026)-এর সামনে 2K AMOLED ডিসপ্লে আছে
  • এটি 8,000mAh সিলিকন কার্বন ব্যাটারিরর সঙ্গে এসেছে
  • ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ত্রি-স্তরীয় কুলিং সিস্টেম রয়েছে

Lenovo Legion Y70 (2026) is powered by a Snapdragon 8 Gen 5 SoC

Photo Credit: Lenovo

Lenovo Legion সিরিজ প্রায় চার বছর পর বাজারে প্রত্যাবর্তন করল। Lenovo Legion Y70 (2026) চীনে লঞ্চ হয়েছে। এটি একটি হাই-এন্ড গেমিং স্মার্টফোন যা Snapdragon 8 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। এই ফোনে কোয়াড-সিম ডুয়াল স্ট্যান্ডবাই-মোড আছে, যার মধ্যে দুটি eSIM ও দুটি ফিজিক্যাল সিম স্লট। সংস্থার দাবি, ডিভাইসের ব্যাটারি 7 বছর পর্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা যাবে। Lenovo Legion Y70 (2026) মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে ট্রিপল হিট ডিসিপেশন সিস্টেম, 2K ডিসপ্লে, IP66 + IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, Dolby Atmos সাপোর্ট, স্টেরিও স্পিকার, NFC, বাইপাস চার্জিং, ইত্যাদি।

Lenovo Legion Y70 (2026) স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন ওয়াই70 (2026) ফোনের সামনে 6.82 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 7,000 নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, এবং HDR10+ সাপোর্ট করে। এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 8,000mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে বাইপাস পাওয়ার সাপ্লাই ফিচার আছে। এটি চার্জিংয়ের সময় ব্যাটারি ব্যবহার না করে সরাসরি চার্জার থেকে পাওয়ার নিতে পারে৷ ফলে ব্যাটারির উপর কম চাপ পড়ে।

Advertisement

লেনোভোর নতুন ফোন স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসরে রান করে। এতে 16 জিবি পর্যন্ত LPDDR5X Ultra র‍্যাম এবং 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ত্রি-স্তরীয় ব্যবস্থা আছে। কুলিং সিস্টেমে থার্মাল জেল, লিকুইড মেটাল, ও ভ্যাপার চেম্বার কুলিং ব্যবহার করা হয়েছে। ফলে ভারী মাল্টিটাস্কিং বা গেমিংয়ের সময় ডিভাইস ঠান্ডা থাকবে।

Lenovo Legion Y70 (2026) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony LYTIA 710) ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সফটওয়্যারের দিক থেকে এই হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা থাকছে।

Lenovo Legion Y70 (2026) দাম

Lenovo Legion Y70 (2026) মডেলের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 3,099 ইউয়ান (প্রায় 44,000 টাকা)। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,699 ইউয়ান (প্রায় 53,000 টাকা), 4,099 ইউয়ান (প্রায় 58,000 টাকা)। 

Advertisement

টপ 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজ 4,899 ইউয়ানে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 70,00 টাকার সমান। ফোনটি কার্বন ব্ল্যাক ও সোল হোয়াইট কালার অপশনে চাইনিজ মার্কেটে উপলব্ধ। এটি ভারতে আসবে কিনা তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.82-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 32-Ultrapixel
Rear Camera 50-Ultrapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2048 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.