Lenovo

Lenovo - ख़बरें

  • Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
    প্রাথমিকভাবে Googlebook ল্যাপটপ বাজারে আনছে Lenovo, Asus, Dell, HP,  এবং Acer। দাম 899 ডলার থেকে শুরু। নতুন ক্যাটাগরির ল্যাপটপে Android-এর সঙ্গে ChromeOS-এর মেলবন্ধন ঘটেছে। ডিভাইসটি Gemini Intelligence-কে কেন্দ্র করে তৈরি। প্রথম প্রজন্মের গুগলবুক Intel ও Snapdragon X Elite প্রসেসরে রান করবে। অ্যান্ড্রয়েড ফোন থেকেই সেটিং, সেভ করা পাসওয়ার্ড, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এবং মেসেজের মতো তথ্য সরাসরি গুগলবুকে ট্রান্সফার করা যাবে। ফাইলস অ্যাপের মাধ্যমে কানেক্টেড স্মার্টফোনে থাকা মিডিয়া ফাইল সরাসরি গুগলবুকে দেখা যাবে। কাস্ট মাই অ্যাপ ফিচারের সাহায্যে ফোনে থাকা অ্যাপ সরাসরি ল্যাপটপে ডেক্সটপ উইন্ডোতে স্ট্রিম করে ব্যবহারের সুবিধা মিলবে। গুগল 10 বছর ফিচার ও সফটওয়্যার আপডেট সরবরাহ করবে। এতে থাকা ম্যাজিক পয়েন্টার ফিচার জেমিনাইকে কার্সরের সঙ্গে যুক্ত করেছে ও এটি স্ক্রিনের বিষয়বস্তু বুঝতে সক্ষম।
  • Amazon Prime Day 2026: HP, Dell, Lenovo-এর ল্যাপটপ হয়ে গেল সস্তা, প্রাইম ডে সেলে চমক অ্যামাজনের
    Amazon Prime Day 2026 সেলে Lenovo, Dell, HP, Acer, ও Asus-এর একাধিক ল্যাপটপে বিশেষ ছাড়। অফারের তালিকায় 50,000 টাকার নিচ থেকে 60,000 টাকা পর্যন্ত ল্যাপটপ রয়েছে। এক্সচেঞ্জ অফার, নো-কস্ট EMI, Amazon Pay ভিত্তিক অফার, ও কুপন ডিসকাউন্ট মিলিয়ে দাম আরও কমানো সম্ভব হবে।
  • Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
    Lenovo Tab Plus Gen 2 ভারতে 35,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি আদতে ট্যাব হলেও, অডিও সিস্টেম হিসেবে ব্যবহার করা যাবে। এটি নয়টি JBL-টিউনড স্পিকারের সঙ্গে এসেছে। Lenovo আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির সাহায্য নিয়েছে। ট্যাবটি 360 ডিগ্রি রোটেটিং ফোল্ডিং স্ট্যান্ডের সঙ্গে যুক্ত। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালাতে পারবেন। ট্যাবলেটে Dimensity 7400 প্রসেসর, Dolby Vision ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও 13MP ক্যামেরা আছে।
  • ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
    নতুন লঞ্চ করা Lenovo Tab Plus Gen 2 ট্যাবকে পোর্টেবল অডিও সিস্টেমও বলা যায়। কারণ ডিভাইসটি নয়টি JBL-টিউনড স্পিকারের সঙ্গে এসেছে। এটি আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির মাধ্যমে টিউন করা হয়েছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ট্যাবটি ব্লুটুথ স্পিকারের মতো কাজ করতে পারবে। ব্যবহারকারীরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালাতে পারবেন। ট্যাবে 10,200mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Lenovo Legion Y70 (2026) চার বছর অপেক্ষার পর লঞ্চ হল, বড় 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
    Lenovo Legion Y70 (2026) একটি হাই-এন্ড গেমিং স্মার্টফোন যা Snapdragon 8 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। এই ফোনে কোয়াড-সিম ডুয়াল স্ট্যান্ডবাই-মোড আছে, যার মধ্যে দুটি ফিজিক্যাল সিম স্লট ও দুটি eSIM। সংস্থার দাবি, ডিভাইসের 8,000mAh ব্যাটারি 7 বছর পর্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা যাবে। এই ফোনে 2K রেজোলিউশন ডিসপ্লে, 50 + 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, IP66 + IP68 + IP69 রেটিং, Dolby Atmos সাপোর্ট, ও 90W ফাস্ট চার্জিং ফিচার আছে।
  • Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
    Lenovo Idea Tab Pro Gen 2  প্রিমিয়াম Android ট্যাবলেট হিসেবে ভারতে লঞ্চ হয়েছে। এটি শক্তিশালী 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, Snapdragon 8s Gen 4 চিপসেট, Dolby Atmos সাউন্ড, 45W ফাস্ট চার্জিং, ও Android 16 অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। ট্যাবের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা।
  • Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
    Google ইতিমধ্যেই Android 17 অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনছে, যেখানে ডিভাইসের র‍্যাম অনুসারে মেমোরি ব্যবহারের লিমিট সেট করে রাখা হবে। অর্থাৎ মেমোরি লিক হবে না। গুগলের মেকানিজমের উপর ভিত্তি করেই চীনের গোল্ড স্ট্যান্ডার্ড অ্যালায়েন্সের সদস্য Oppo, Xiaomi, Vivo, Lenovo, এবং Honor-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি উদ্যোগ নিচ্ছে। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা স্টেবল এবং স্মুথ পারফরম্যান্স পাবেন। ওভারহিটিং, ল্যাগ, ও হঠাৎ অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যা কমবে।
  • Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো
    Lenovo Yoga Book Pro 3D ল্যাপটপে স্টেরিওস্কোপিক 3D প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে। এটি ডুয়াল স্ক্রিনের সাথে আসবে। বিশেষ চশমার প্রয়োজন ছাড়াই স্ক্রিনের পর্দায় ত্রিমাত্রিক অভিজ্ঞতা উপভোগ করতে দেবে। এই ল্যাপটপে ডুয়াল ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট থাকতে পারে। এটি মূলত গেমার, কনটেন্ট ক্রিয়েটর, ও সিনেমা নির্মাতাদের লক্ষ্য করে প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হতে পারে।
  • Amazon সেলে 46,000 টাকা সস্তা হল গেমিং ল্যাপটপ, Lenovo, Asus, HP-এর মতো ব্র্যান্ডে বাম্পার ছাড়
    অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে গেমিং ল্যাপটপ বিম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত গ্রাফিক্স ও কুলিং সিস্টেম, বেশি র‍্যাম, ফাস্ট SSD স্টোরেজ-সহ ল্যাপটপ লিস্টিং প্রাইসের তুলনায় 46,000 টাকা সস্তায় কেনার সুযোগ মিলছে। লিস্টে Asus, MSI, HP, Lenovo, ও Acer-এর মতো বড় ব্র্যান্ডদের নাম।
  • Amazon Great Republic Day সেলে লাফিয়ে দাম কমল ল্যাপটপের, Lenovo, Dell, Asus, HP বাম্পার ছাড়ে
    অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2026-এ 40,000 টাকার নিচে ক্রেতারা ল্যাপটপে Intel i3 13th Gen ও Ryzen 3/Ryzen প্রসেসর পেয়ে যাচ্ছেন। এর সাথে ফ্রি Microsoft Office, FHD LCD ডিসপ্লে, 16 জিবি র‍্যাম, এবং 512 জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। তালিকায় রয়েছে Lenovo, HP, Acer, Asus, ও Dell-এর মতো ব্র্যান্ডের নাম। 40,000 টাকার নিচে ভাল ল্যাপটপ চাইলে প্রতিবেদনে ক্লিক করুন।।
  • Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব
    ক্রেতাদের জন্য কেনাকাটার পরিকল্পনা সেরে ফেলতে যাতে সুবিধা হয়, তার জন্য এখন থেকে Great Republic Day Sale 2026-এর অফার প্রকাশ করতে শুরু করেছে অ্যামাজন। Asus, Dell, Samsung, ও Lenovo-এর মতো ব্র্যান্ডের ল্যাপটপ ও ট্যাবলেটে ভাল ডিল পাওয়া যাবে।
  • 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 10,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Lenovo Tab Plus, বিনামূল্যে মিলছে স্টাইলাস পেন
    Lenovo Idea Tab Plus-এর সঙ্গে স্টাইলাস বান্ডেল হয়ে আসার ফলে শিক্ষার্থীরা যেমন ট্যাবেই হাতে লেখা নোট তৈরি করতে পারবে, তেমন ডকুমেন্ট অ্যানোটেশন, স্কেচ করা বা বিভিন্ন প্রজেক্টের কাজে ব্যবহার করা যেতে পারে। ট্যাবলেটটি দৈনন্দিন ব্যবহার, সিনেমা বা ভিডিও দেখা, পড়াশোনা, সৃজনশীল এবং অফিস সম্পর্কিত কাজের জন্য উপযুক্ত।
  • অফারের ঝুলি নিয়ে হাজির Amazon, সেলে 30,000 টাকার কমে পাবেন দুর্দান্ত ল্যাপটপ
    আপনি নতুন একটি বাজেট ল্যাপটপ কেনার পরিকল্পনা করেন, তাহলে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে 30,000 টাকার নিচে দারুণ অপশন পাবেন। কেনাকাটায় 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের পাশাপাশি থাকবে ক্যাশব্যাক অফার, এক্সচেঞ্জ বোনাস, এবং নো-কস্ট EMI।
  • নতুন আবিষ্কারে শোরগোল! বিশ্বের প্রথম রোটেটিং ডিসপ্লে ল্যাপটপ আনছে Lenovo
    ব্যবহারকারী চাইলে যেমন স্ক্রিনকে ল্যান্ডস্কেপ মোডে (আড়াআড়ি) ব্যবহার করতে পারবেন, তেমনই একেবারে ঘুরিয়ে পোর্ট্রেট মোডে (উলম্বভাবে) দেখতে পারবেন।অর্থাৎ এক স্ক্রিনেই পোট্রেট ও ল্যান্ডস্কেপ ভিউ মিলবে। ডেস্কটপ মনিটারের জগতে এই সুবিধা নতুন না হলেও, ল্যাপটপের দুনিয়ায় সর্বপ্রথম।
  • পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab
    Lenovo Idea Tab মডেলটি Android 15 নির্ভর ZUI 17 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। এতে দুটি OS আপগ্রেড এবং 2029 সাল পর্যন্ত 4 বছরের জন্য সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এর ফলে আপনার ট্যাবলেট দীর্ঘ সময়ের জন্য নিরাপদ থাকবে।

Lenovo - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »