MediaTek Dimensity 7400 SoC দ্বারা চালিত হয়ে উন্মোচিত হতে চলেছে Motorola Edge 60s

5,500mAh ব্যাটারী পেতে চলেছে Motorola Edge 60s

MediaTek Dimensity 7400 SoC দ্বারা চালিত হয়ে উন্মোচিত হতে চলেছে Motorola Edge 60s

Photo Credit: Motorola

Motorola Edge 60s গ্লেসিয়ার মিন্ট, মিস্টি আইরিস এবং পোলার রোজ (অনুবাদিত) রঙে আসবে।

হাইলাইট
  • Motorola Edge 60s-ফোনটি 12জিবি RAM সমর্থন করতে পারে
  • হ্যান্ডসেটটিতে 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হতে পারে
  • Motorola Edge 60s-মডেলটির বেস এবং প্রো বিকল্পের সাথে যুক্ত হওয়ার সম্ভা
বিজ্ঞাপন

Motorola Edge 60s চীনের বাজারে খুব শীঘ্রই উন্মোচিত হবে। কোম্পানি আসন্ন হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ সহ ডিজাইন এবং রঙের বিকল্প প্রকাশ করেছে। Motorola Edge 60s-ফোনটি দেশে Motorola Edge 60 লাইনআপের সাথে উন্মোচিত হবে। অন্যদিকে বিগত মাসে বিশ্বের কিছু বাছাইকরা বাজারে Motorola Razr 60 ক্যামসেল স্টাইল ফোল্ডবল সিরিজটি উন্মোচিত হয়েছে। কোম্পানি Motorola Edge 60s-ফোনটির RAM, স্টোরেজ কনফিগারেশন এবং কিছু নির্মাণের বিবরণ প্রকাশ করেছে। এটি Edge 60 সিরিজের মডেলগুলির মতো একই ডিজাইন নিয়ে আসতে পারে।Motorola Edge 60s-এর লঞ্চের তারিখ, ডিজাইন এবং রঙের বিকল্প,কোম্পানি একটি Weibo পোস্টে জানিয়েছে যে, চীনে Motorola Edge 60s 8ই মে লঞ্চ হতে চলেছে। কোম্পানি জানিয়েছে ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনটি IP68+IP69 রেটিং পেয়েছে। কোম্পানির অন্যান্য হ্যান্ডসেটের মতোই এটিতেও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন ফিচারগুলো সমর্থন করতে পারে।

Motorola Edge 60s-এর অফিসিয়াল তালিকায় হ্যান্ডসেটটি কে 12জিবি+256জিবি এবং 12জিবি+512জিবি RAM ও স্টোরেজ বিকল্পের সাথে দেখানো হয়েছে। ফোনটি গ্লেসিয়ার মিন্ট, মিস্টি ইরিস এবং পোলার রোজ (চিনা ভাষা থেকে অনুবাদিত) রঙের বিকল্পে উপলব্ধ হবে।

নতুন হ্যান্ডসেটটির ডিজাইনটি Motorola Edge 60 এবং Edge 60 Pro ফোনগুলোর মতো একই ধরনের হতে পারে। পিছনের প্যানেলটিকে সামান্য উঁচু বর্গাকার ক্যামেরা মডিউলের সাথে দেখা যাচ্ছে। বক্র ডিসপ্লেটি খুবই পাতলা, সমান্তরাল কাঠামো যুক্ত এবং উপরের মধ্যের অংশে একটি হোল পাঞ্চ স্লট আছে। ভলিউম বোতাম এবং পাওয়ার বোতামটি ফোনটির ডান দিকের অংশে আছে। নিচের অংশে সিম কার্ড স্লট, একটি USB Type-C-পোর্ট, একটি মাইক এবং একটি স্পিকার গ্রিল আছে।

কোম্পানি জানিয়েছে যে, Motorola Edge 60s ফোনটি স্ট্যান্ডার্ড Motorola Edge এবং Edge 60 Pro বিকল্পের সাথে যোগদান করবে। Motorola Razr 60 এবং Razr 60 Ultra ফোল্ডবল স্মার্টফোনগুলি ওই একই তারিখে Edge 60 সিরিজের সাথে লঞ্চ হতে চলেছে।

রিপোর্ট অনুযায়ী Motorola Edge 60s ফোনটিতে একটি 6.7 ইঞ্চির 1.5K pOLED কার্ভড-এজ ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট 120Hz। এটি OIS সমৃদ্ধ একটি 50 মেগাপিক্সেলের Sony LYT-700C প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সহ আসতে পারে। ফোনটির সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভবনা আছে।

ফোনটি MediaTek Dimensity 7400 SoC এবং 68W তারযুক্ত ও 15W তারবিহীন চার্জিং ব্যবস্থা সমর্থিত একটি 5,500mAh ব্যাটারী দ্বারা চালিত। ফোনটির পরিমাপ 8.2 মিমি এবং ওজন 190 গ্রাম হতে পারে

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »