Poco X8 Pro ও X8 Pro Max উভয় 100W ফাস্ট চার্জিং, 20MP সেলফি ক্যামেরা, ও 50MP ডুয়াল ব্যাক ক্যামেরা অফার করে৷
Photo Credit: Poco
Poco X8 Pro Max 5G features a massive 9,000mAh battery
Poco X8 Pro Series অবশেষে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Poco X8 Pro 5G, Poco X8 Pro 5G Iron Man Edition, এবং Poco X8 Pro Max 5G ভারতে এসেছে। ফোনগুলি বিশাল ব্যাটারি, সুপারফাস্ট চার্জিং, ও শক্তিশালী চিপসেট পেয়েছে। তিনটি ফোনেই 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং হাই-পারফরম্যান্স Dimensity প্রসেসর রয়েছে। Poco X8 Pro Max 5G মডেলটি অবাক করা 9,000mAh ব্যাটারি অফার করে, যা ভারতে শাওমির ইতিহাসে সর্বোচ্চ ক্যাপাসিটি। Poco X8 Pro 5G Iron Man এডিশনে কালো এবং সোনালী রঙের মেলবন্ধন ঘটেছে। ব্যাক প্যানেলে আইরন ম্যানের ছবি ও মেটালিক টেক্সচার দেখা যায়।
Poco X8 Pro 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 32,999 টাকা ও 35,999 টাকা রাখা হয়েছে। Poco X8 Pro Max 5G উপলব্ধ 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এদের দাম যথাক্রমে 42,999 টাকা ও 45,999 টাকা।
Poco X8 Pro 5G Iron Man Edition পাওয়া যাবে 34,999 টাকায় (12 জিবি + 256 জিবি)৷ লঞ্চ অফারে ICICI, HDFC, ও Axis ব্যাংকের কার্ডে 3,000 টাকা ডিসকাউন্ট মিলবে। ফলে সমস্ত মেমরি অপশন 3,000 টাকা সস্তায় কেনা যাবে। নতুন স্মার্টফোনগুলি ফ্লিপকার্টে মার্চ 23 দুপুর বারোটা থেকে বিক্রি হবে।
পোকো এক্স8 প্রো ম্যাক্স 5G বিশাল 9,000mAh ব্যাটারি পেয়েছে। সংস্থা দাবি করছে, এটি সাধারণ ব্যবহারে তিন দিন ব্যাকআপ দেবে। আবার এক চার্জে 30 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে। পোকো এক্স8 প্রো 5G 6,500mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। দুই ফোনেই 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট আছে৷ ফোনগুলি পোকোর 3D আইস লুপ কুলিং সিস্টেমের সাথে এসেছে। প্রো মডেলে 5,300 বর্গমিমি হিট ডিসিপেশন চেম্বার আছে, প্রো ম্যাক্স মডেলের ক্ষেত্রে আকার কিছুটা বড় (5,800 বর্গমিমি)।
Poco X8 Pro 5G-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Poco X8 Pro Max 5G মডেলেও একই রিফ্রেশ রেট ও রেজোলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল আছে, তবে আকার 6.83 ইঞ্চি। Poco X8 Pro চলে MediaTek Dimensity 8500 Ultra চিপসেটে। অন্য দিকে, Poco X8 Pro Max আরও শক্তিশালী Dimensity 9500s প্রসেসর দ্বারা পরিচালিত।
সিরিজের দুই ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এছাড়া, ফোনগুলি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেসের সাথে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Tab S10 Lite
Starts from ₹33,499
JBL New Live 780NC Wireless Headphones
Starts from ₹15,999
OPPO Reno 16
Starts from ₹61,999
Tecno Camon 50 Ultra 5G
Starts from ₹39,998
HP 303D Laser Single Function Monochrome Printer
Starts from ₹13,999
HP MFP 323DNW Laser Multi Function Monochrome Printer
Starts from ₹21,999