Oppo A6s 5G ভরতে Oppo A6 সিরিজের চতুর্থ মডেল হিসেবে লঞ্চ হয়েছে ও দাম 18,999 টাকা থেকে শুরু। নতুন ফোনে 6,500mAh ব্যাটারি, 45W ফ্ল্যাশ চার্জ, MediaTek Dimensity 6300 চিপসেট, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, IP64 রেটিং, রিভার্স চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Photo Credit: Oppo
Oppo A6s 5G ফোনের দাম 18,999 টাকা থেকে শুরু
Oppo A6s 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি Oppo A6 সিরিজের চতুর্থ মডেল হিসেবে এ দেশে বিক্রি হবে। নতুন স্মার্টফোনে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। এটি 45W SuperVOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত এই ফোন 6 জিবি র্যাম ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ। Oppo A6s 5G মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, IP64 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, রিভার্স চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি।
Oppo A6s 5G ফোনের বেস 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 18,999 টাকা। 6 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 20,999 টাকা। কোম্পানি 3 মাসের নো-কস্ট EMI অপশনও অফার করছে। এছাড়াও, ক্রেতারা নির্বাচিত ব্যাংকের ক্রেডিট কার্ডে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।
Oppo A6s 5G অরোরা গোল্ড ও প্লাম পার্পেল কালার অপশনে কেনা যাবে। আজ থেকে (বুধবার, মার্চ 18) ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, ও অ্যামাজনে বিক্রি শুরু হয়েছে।
Oppo A6s 5G এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের (f/2.4) মনোক্রোম ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় পোট্রেট, ডুয়াল ভিউ ভিডিও, নাইট, স্লো মোশন, স্টিকার, হাই-রেজ, টাইমল্যাপসের মতো শুটিং মোড মিলবে।
ওপ্পো এ6এস 5G মডেলের সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) সাপোর্ট করে। ওপ্পোর এই ফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G চিপসেট, যা UFS 2.2 অনবোর্ড স্টোরেজ ও LPDDR4x র্যামের সাথে যুক্ত।
Oppo A6s 5G ফোনে Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। সংস্থা দাবি করেছে, তাদের অভ্যন্তরীণ পরীক্ষায় ডিভাইসটির 6,500mAh ব্যাটারি 30 মিনিটে 1 থেকে 41 শতাংশে চার্জ হয়েছে। মাইক্রোসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ডিভাইসটি 166.6 মিমি লম্বা, 8.6 মিমি পুরু, ও 78.5 মিমি চওড়া। নতুন হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে Wi-Fi 5, ব্লুটুথ 5.4, USB Type-C পোর্ট, GPS, ও 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity