Samsung Galaxy M17e 5G ভারতে 14 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে

Samsung Galaxy M17e 5G ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে।

Samsung Galaxy M17e 5G ভারতে 14 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে

Photo Credit: Samsung

Samsung Galaxy M17e 5G মসৃণ 120Hz ডিসপ্লে ও 6,000mAh ব্যাটারি পেয়েছে

হাইলাইট
  • Samsung Galaxy M17e 5G ছয় বছর Android OS আপডেট পাবে
  • স্মার্টফোনের সামনে 120Hz ডিসপ্লে আছে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
বিজ্ঞাপন

Samsung Galaxy M17e 5G আজ ভারতে লঞ্চ হল। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির লেটেস্ট স্মার্টফোন, যা শক্তিশালী 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে বলে দাবি করা হয়েছে। স্যামসাং সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে বড় দাবি করছে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও, নতুন মডেলে ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে তারা। এই হ্যান্ডসেটে 120Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Android 16, ডুয়াল ব্যান্ড WiFi, বেসিক জল ও ধুলোরোধী রেটিং, এবং 3.5 মিমি অডিও জ্যাক আছে। চলুন Samsung Galaxy M17e 5G-এর দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M17e 5G দাম

Samsung Galaxy M17e 5G ভারতে দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। বেস 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 13,999 টাকা। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 15,499 টাকা। তবে লঞ্চ অফারের অধীনে ক্রেতারা 2,000 টাকা ডিসকাউন্ট পাবে। ফলে উভয় মডেলের দাম যথাক্রমে 11,999 টাকা ও 13,499 টাকায় নেমে আসবে।

নতুন স্যামসাং ফোন ব্লিটজ ব্লু এবং ভাইব ভায়োলেট কালার অপশনে উপলব্ধ। ব্যাক প্যানেলে গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার আছে। আজ দুপুর বারোটা থেকে দু'টো পর্যন্ত Amazon এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরে লিমিটেড পিরিয়ড সেল চলবে।

Samsung Galaxy M17e 5G স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম17ই 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি ইনফিনিটি-ইউ এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, 800 নিট ব্রাইটনেস (পিক), এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। নচের ভিতরে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। পিছনের প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা নিয়ে গঠিত।

ব্যাক ক্যামেরা 30fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম৷ 6,000mAh ব্যাটারি ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এর সাথে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি 5G চিপসেট, যার সর্বোচ্চ ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ।

প্রসেসরটি 6 জিবি পর্যন্ত র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এছাড়াও, এই ফোনে 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, Knox ভল্ট, Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন, হাইব্রিড ডুয়াল সিম, এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্য মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »