Oppo Find N6 বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন যা Snapdragon 8 Elite Gen 5 চিপ ব্যবহার করেছে।
Photo Credit: Oppo
Oppo Find N6 features a Hasselblad-tuned quad rear camera unit
Oppo Find N6 আজ লঞ্চ হয়ে গেল। এটি ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে Samsung-কে টেক্কা দিতে হাজির হয়েছে। সংস্থা দাবি করছে, ফোনটি এমনভাবে বানানো হয়েছে যাতে ডিসপ্লের ক্রিজ বা মাঝখানে ভাঁজের দাগ প্রায় অদৃশ্য মনে হয়। এটি বিশ্বের প্রথম ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোন যা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত। Oppo Find N6-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 200 মেগাপিক্সেলের Hasselblad প্রাইমারি ক্যামেরা, 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং, ইত্যাদি। নতুন ফোনের ফ্রন্ট এবং ব্যাক মিলিয়ে মোট ছয়টি ক্যামেরা আছে।
Oppo Find N6 দুর্ধর্ষ ফটোগ্রাফি সেটআপ পেয়েছে৷ ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর রয়েছে। ফোল্ডেবল ফোনটির কভার স্ক্রিনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিতরের আরেকটি 20 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
পিছনের প্রতিটি ক্যামেরা ডলবি ভিশন সহ 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোল্ডেবল ফোন মানেই তাতে ইন্টার্নাল (অভ্যন্তরীণ) ও এক্সটার্নাল (বাহ্যিক) ডিসপ্লে থাকবে। ওপ্পো ফাইন্ড এন6 মডেলের বাইরের দিকে 6.62 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ভিতরে 8.12 ইঞ্চি ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে আছে। উভয় স্ক্রিন 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 3,600 নিট পিক ব্রাইটনেস (ইন্টার্নালে 2,500 নিট), ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।
Oppo Find N6 রান করে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেটে। এটি LPDDR5x র্যাম ও UFS 4.1 স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের সাপোর্ট নেই। ফোনটি 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করে। ডিভাইসটি 10 লক্ষ বার ফোল্ড বা ভাঁজ করার সক্ষমতা রাখে। এতে IP56, IP58, এবং IP59 রেটিং আছে, যা জল ও ধুলো থেকে রক্ষা করবে।
Oppo দাবি করছে, তাদের নতুন ফোল্ডেবল ফোনের ডিসপ্লের ভাঁজ প্রায় চোখে দেখা যাবে না। এমনকি ব্যবহারের সময় স্পর্শেও বোঝা যাবে না। সংস্থাটি জানিয়েছে, এটি 3D লিকুইড প্রিন্টিং প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হয়েছে, যার মাধ্যমে হিঞ্জের অংশটি সমতল করা হয়েছে। এছাড়াও, অটো-স্মুথিং ফ্লেক্স গ্লাস ব্যবহার করা হয়েছে। এটি ডিসপ্লের পৃষ্ঠকে আরও মসৃণ করে ভাঁজের দাম কমায়।
দামের কথা বললে, Oppo Find N5-এর দাম চীনে 9,999 ইউয়ান (12 জিবি + 256 জিবি) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,34,200 টাকার সমান। 16 জিবি + 512 জিবি ও 16 জিবি + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম টাকার অঙ্কে প্রায় 1.47 লক্ষ ও 1.61 লক্ষ। নতুন ফোল্ডেবল ফোনটি ভারতে আসবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি ওপ্পো।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity