AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ

AC অনলাইনে কিনুন বা অফলাইনে, পরিশ্রমের টাকা খরচের আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ

Photo Credit: Samsung

কোন ধরনের এসি কিনবেন, তা আপনার ঘর ও বাজেটের উপর নির্ভর করছে।

হাইলাইট
  • নতুন AC কেনার আগে স্টার রেটিং দেখে নিন
  • 120 বর্গফুটের বড় ঘর হলে 1.5 টন বা 2 টন এসি লাগবে
  • AC-এর ব্র্যান্ড ও আফটার সেলস সাপোর্ট ভাল করে চেক করবেন
বিজ্ঞাপন

AC Buying Tips: বৈশাখ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। মেঘলা আকাশ গরমের অস্বস্তি কিছুটা কমিয়েছে। কিন্তু আবহবিদদের সতর্কবার্তা, এ বছর চরম গ্রীষ্মে পুড়তে পারে ভারতবর্ষ। শক্তিশালী সুপার এল নিনোর প্রভাবে বিশ্বের বহু দেশে অস্বাভাবিক হারে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ভারতের ক্ষেত্রে পরিস্থিতি অসহনীয় হওয়ার সম্ভাবনা। গরম শুরু হলেই শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বা এসি (AC)-এর হাহাকার শুরু হয়। তাই চলতি বছর এসি নেওয়ার মনস্থির করলে আগেভাগেই দোকানে গিয়ে বুক করা বুদ্ধিমানের কাজ। এসি অনলাইনে কিনুন বা অফলাইনে, পরিশ্রমের টাকা খরচের আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। না হলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন।

AC কেনার আগে মাথায় রাখুন এই 5 বিষয়

1. বাজারে মূলত দুই ধরনের AC পাওয়া যায়। উইন্ডো এসি সাধারণত ঘরের জানলায় লাগিয়ে রাখতে হয়। স্প্লিট এসি ঘরের দেওয়ালের যে কোনও অংশে ড্রিল করে বসানো যায়। ঘর ঠান্ডা করার ক্ষেত্রে স্প্লিট এবং উইন্ডো এসির কুলিং এর মধ্যে খুব বেশি তারতম্য নেই। তবে স্প্লিট এসির ক্ষেত্রে কমপ্রেসর ঘরের বাইরে লাগানো থাকে। ফলে যন্ত্র বেশি আওয়াজ সৃষ্টি করা না। তবে স্প্লিট এসির তুলনায় উইন্ডো এসির দাম কম হয়। তাই কোন ধরনের এসি কিনবেন, তা আপনার ঘর ও বাজেটের উপর নির্ভর করছে।

2. ফ্রিজ ও এসির গায়ে দেখবেন, এক থেকে পাঁচ পর্যন্ত রেটিং আছে। স্টারের সংখ্যা যত বেশি হয়, বিদ্যুৎ খরচ তত কমতে থাকে। ফাইভ স্টার এসিগুলির দাম কিছুটা বেশি, কিন্তু বিদ্যুতের বিল অনেক কম আসে। তাই প্রাথমিক দাম বেশি হলেও, ফোর বা ফাইভ স্টার AC কেনা বুদ্ধিমানের কাজ।

3. AC কোথায় ইনস্টল করার কথা ভাবছেন, সেই বুঝে মেশিন নেওয়া জরুরি। সাধারণত 120 বর্গফুট এরিয়ার ঘরের জন্য 1 টন এসি যথেষ্ট। কিন্তু তার থেকে বড় ঘর হলে 1.5 টন বা 2 টন এসি লাগালে দ্রুত ঠান্ডা হবে। তাই নতুন এসি কেনার আগে ঘরের মাপ নিন।

4. এসির দোকানের চৌকাঠ পেরোনোর আগে অনলাইনে মডেলের দাম দেখে নিতে ভুলবেন না। সেলসম্যান বা দোকানের মালিক যদি বেশি দাম বলে ফেলে, তাহলে অনলাইনের দাম বলতে পারেন। অনেক ক্ষেত্রে তারা আপনাকে আরও কম দাম অফার করতে পারে।

5. AC-এর ব্র্যান্ড ও আফটার সেলস সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানি এবং কোরিয়ান সংস্থাদের এসি সাধারণত বেশি টকসই ও ভাল গুণমানের হয়। যন্ত্র দেশি হোক বা বিদেশি, কেনার আগে রিভিউ পড়ে নিন। বাড়ি এসি আছে এমন পরিচিত ব্যক্তিদের কাছেও পরামর্শ নিতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  2. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  3. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  4. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  5. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  6. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  7. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  8. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  9. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  10. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »