Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব

Amazon Great Republic Day Sale 2026 জানুয়ারি 16 থেকে শুরু হচ্ছে।

Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব

Photo Credit: Amazon

Amazon Great Republic Day Sale 2026 will offer laptops and tabs at a discounted price

হাইলাইট
  • Amazon নির্বাচিত ক্রেডিট কার্ডে 10 শতাংশ ছাড় দেবে
  • Amazon Great Republic Day সেলে ল্যাপটপ ও ট্যাবলেটে ভাল ডিল মিলবে
  • Asus গেমিং ল্যাপটপে মোটা অঙ্কের ছাড় থাকছে
বিজ্ঞাপন

Amazon Great Republic Day Sale 2026 জানুয়ারি 16 থেকে শুরু হচ্ছে। ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই মেগা সেলের আয়োজন করেছে ই-কমার্স সংস্থাটি। ক্রেতাদের জন্য কেনাকাটার পরিকল্পনা সেরে ফেলতে যাতে সুবিধা হয়, তার জন্য এখন থেকেই আসন্ন সেলের অফার প্রকাশ করতে আরম্ভ করেছে অ্যামাজন। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্টওয়াচ, PC, স্মার্ট টিভি, TWS ইয়ারফোন, ওয়াশিং মেশিন, ফ্রিজ-সহ একাধিক পণ্য আকর্ষণীয় ডিসকাউন্টে কেনার সুযোগ মিলবে। সংস্থাটি এবার ল্যাপটপ এবং ট্যাবলেটের সেল প্রাইস ঘোষণা করেছে। Samsung, Lenovo, Asus, Acer, ও Dell-এর মতো ব্র্যান্ডের মডেলে ভাল ডিল পাওয়া যাবে।

Amazon Great Republic Day Sale 2026: ল্যাপটপ ও ট্যাবলেটের অফার

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Intel i3th Gen প্রসেসর চালিত HP 15 সিরিজের ল্যাপটপের দাম 37,990 টাকায় নেমে আসবে, যেখানে লিস্টিং প্রাইস 52,271 টাকা৷ অর্থাৎ 14,281 টাকা সাশ্রয় করা যাবে। ডিভাইসে Windows 11 অপারেটিং সিস্টেম, 12 জিবি র‍্যাম ও 512 জিবি SSD স্টোরেজ রয়েছে।

অন্য দিকে, গেমারদের জন্য ভাল বিকল্প হতে পারে Asus TUF A15 গেমিং ল্যাপটপ। এটি সেল চলাকালীন 83,990 টাকার রেগুলার প্রাইসের পরিবর্তে বিক্রি হবে 69,990 টাকায়। একটু প্রিমিয়াম রেঞ্জে আরও একটি ভাল ডিল আছে। 14 ইঞ্চি OLED ডিসপ্লে যুক্ত Lenovo Yoga Slim Ultra 5 পাওয়া যাবে 79,990 টাকায়। এই ল্যাপটপের লিস্টিং প্রাইস 1,13,290 টাকা।

ট্যাবলেটের মধ্যে নজরকাড়া অফার আছে 11 ইঞ্চির Lenovo Idea Tab 5G মডেলে। ট্যাবটির বাক্সের সাথে স্টাইলাস পেন পাওয়া যায়। এটি 25,000 টাকার লিস্টিং প্রাইসের বিপরীতে 20,999 টাকায় বিক্রি হবে। Xiaomi Pad 7 Nano Texture Edition মিলবে 25,999 টাকায়। OnePlus Pad Go 2 5G পাওয়া যাবে 29,999 টাকায়। 41,999 টাকা দামের Samsung Galaxy Tab S10 Lite বিক্রি হবে 31,999 টাকায়। ল্যাপটপে 45 শতাংশ ছাড়ের দাবি করা হয়েছে। অন্যান্য ল্যাপটপ মডেলের ডিলগুলি শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা যায়।

মনে রাখবেন, ল্যাপটপ এবং ট্যাবলেটের সেল প্রাইসের মধ্যে অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট ও বিভিন্ন অফার অর্ন্তভুক্ত আছে, যা সেল চলাকালীন পাওয়া যাবে। Amazon জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা কেনাকাটার সময় 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। মাসিক কিস্তি বা EMI-তে জিনিস কিনলেও একই পরিমাণ ছাড় পাওয়া যাবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে লেনদেন করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেবে কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  4. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  5. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  6. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  7. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  8. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  9. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  10. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »