Amazon Prime Day Sale 2025: মেগা সেলে ল্যাপটপে 65 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন

Amazon Prime Day Sale 2025 প্রাইম মেম্বারদের জন্য জুলাই 14 পর্যন্ত চলবে।

Amazon Prime Day Sale 2025: মেগা সেলে ল্যাপটপে 65 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন

Photo Credit: Lenovo

Amazon Prime Day Sale 2025: 50,000 টাকার মধ্যে HP, Dell, ও Lenovo-র সেরা ল্যাপটপ

হাইলাইট
  • Amazon Prime Day Sale 2025 জুলাই 12 মধ্যরাতে শুরু হয়েছে
  • ল্যাপটপে 65 শতাংশ পর্যন্ত ছাড় মিলছে
  • সেল জুলাই 14 সমাপ্ত হবে
বিজ্ঞাপন

Amazon Prime Day Sale 2025 আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। পুজোর মরসুমের আগে এটাই মার্কিন ই-কমার্স সংস্থাটির সবথেকে বড় শপিং ইভেন্ট। এটি শুধুমাত্র প্রাইম মেম্বারদের জন্য জুলাই 14 পর্যন্ত চলবে। এমন কোনও জিনিস নেই যার উপর ছাড় থাকছে না। স্মার্টফোন, হেডফোন, ট্যাবলেট, স্পিকার, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি সহ বিভিন্ন স্মার্ট ডিভাইসে আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Amazon আরও একটি প্রোডাক্টে বিপুল অঙ্কের ছাড় দিচ্ছে। এবং সেটা হল ল্যাপটপ। প্রাইম ডে সেলে 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপের খোঁজে থাকল Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে।

Amazon Prime Day Sale 2025: ল্যাপটপে ছাড় ও অফার

অ্যামাজন প্রাইম ডে সেলে ল্যাপটপের উপর সরাসরি 65 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ই-কমার্স জায়ান্টটি ব্যাঙ্কের সাথে জোট বেঁধে লেনদেনে অতিরিক্ত 10 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ক্রেডিট কার্ড বা ICICI-এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে পেমেন্ট করলে এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। প্রাইম মেম্বাররা নির্দিষ্ট পণ্যের উপর নো-কস্ট EMI ও এক্সচেঞ্জ অফারও বেছে নিতে পারেন।

Gadgets 360 যে সব ল্যাপটপের দাম 50,000 টাকার নীচে চলে এসেছে, তার মধ্যে থেকে ছয়টি সেরা মডেলের তালিকা তৈরি করেছে। আপনি HP, Lenovo, Dell, ও Asus-এর ল্যাপটপে ছাড় পেতে পারেন। যদি আপনি বিপুল ছাড়ে Samsung-এর ফোন কিনতে চান, তাহলে এখানে ক্লিক করে সমস্ত অফার জানতে পারবেন। এছাড়াও, আমরা অ্যামাজন প্রাইম ডে সেলে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলির উপর সবচেয়ে আকর্ষণীয় অফার খুঁজে বার করেছি। এখানে সমস্ত ডিলের লাইভ আপডেট পেয়ে যাবেন।

মডেল আসল দাম ডিসকাউন্টের পর দাম
HP 15s (AMD Ryzen 5) 60,959 টাকা 35,990 টাকা
Lenovo ThinkBook 16 (AMD Ryzen 5) 87,800 টাকা 46,990 টাকা
Asus Vivobook 15 (Intel Core i5-13th Gen) 69,990 টাকা 49,900 টাকা
Lenovo IdeaPad Slim 3 (Intel Core i5-12th Gen) 70,790 টাকা 46,990 টাকা
HP 15 (AMD Ryzen 7) 56,902 টাকা 46,990 টাকা
Dell 15 (Intel Core i5-12th Gen) 67,457 টাকা 46,990 টাকা
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  2. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  3. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  4. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  5. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  6. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  7. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  8. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  9. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  10. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »