Vivo V70 FE মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে 35,000 টাকা দামের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে।
Photo Credit: Vivo
Vivo V70 FE ফোনের দাম ভারতে 35,000 টাকা থেকে শুরু হতে পারে
Vivo V70 ও Vivo V70 Elite ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার V70 সিরিজের তৃতীয় মডেল Vivo V70 FE এ দেশে আসার পালা। যদি খবর সত্যি হয়, তাহলে এটি ভিভোর সবচেয়ে সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন হতে চলেছে। রিপোর্ট অনুসারে, নতুন হ্যান্ডসেটের ডিজাইনেও বড় চমক থাকতে দেখা যাবে। Vivo V70 FE মডেলের 'নর্দান লাইটস পার্পেল' কালার অপশনের ব্যাক প্যানেলে বিশেষ ডার্কনেস গ্লো পদার্থ ব্যবহার করা হয়েছে, যা অন্ধকার পরিবেশে আলো পড়ার পর হালকা আলোকিত আভা তৈরি করবে।ফোনটি সম্প্রতি ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। সেখানে দাম ভারতীয় মুদ্রায় প্রায় 35,000 টাকার সমান।
স্মার্টপিক্সের প্রতিবেদন অনুসারে, Vivo V70 FE ভারতে 30,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। এটি মনসুন ব্লু নামের আরও একটি রঙের বিকল্পে উপলব্ধ হবে। টেক ব্লগার পারস গুগলানির দাবি, এই দেশে দাম 35,000 টাকা থেকে শুরু হবে। এটি মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে ভারতে আসবে।
ভিভো ভি70 এফই 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, 1 বিলিয়ন কালার, ও HDR10+ অফার করে। ফোনে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 90 ওয়াট (W) ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে।
Vivo V70 FE ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর দ্বারা চালিত। এতে Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।
অন্যান্য ফিচার্সের কথা বললে, ভিভোর নতুন হ্যান্ডসেটে IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল ব্যান্ড WiFi, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, এবং NFC রয়েছে। এটি সমস্ত স্পেসিফিকেশন অপরিবর্তিত রেখে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, Vivo T5x 5G গতকাল ভারতে এসেছে। এটি 7,200mAh ব্যাটারি ও MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর অফার করে। নয়া ফোনের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ফোনটির দাম 18,999 টাকা (6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে স্টার্ট হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Reddit to Require Users to Log in to Browse Platform, Testing to Begin Soon
Samsung Galaxy Fit 4 Features Allegedly Revealed Through Companion App Teardown