OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন

OnePlus 15T কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন মার্চ 24 লঞ্চ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে,  ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন

Photo Credit: OnePlus

OnePlus 15T ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করছে

হাইলাইট
  • OnePlus 15T ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে রান করবে
  • ফোনের সামনে 6.32 ইঞ্চির কম্প্যাক্ট অ্যামোলেড স্ক্রিন থাকবে
  • OnePlus 15T মডেলে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং মিলবে
বিজ্ঞাপন

OnePlus 15T এই মাসে আত্মপ্রকাশ করছে। সংস্থা তাদের নতুন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন মার্চ 24 চীনে লঞ্চ হওয়ার কথা ঘোষণা করেছে। ওয়ানপ্লাস আপকামিং ডিভাইসকে "স্মল-স্ক্রিন পাওয়ারহাউস" হিসেবে বর্ণনা করেছে। সংস্থার দাবি, ছোট আকারের মোবাইল ফোন মানেই যে পারফরম্যান্স আপোস করতে হবে, সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে OnePlus 15T বাজারে আসছে। এটি OnePlus 15 মডেলের মতো ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে রান করবে। স্মার্টফোনে 165Hz ডিসপ্লে, 16 জিবি পর্যন্ত র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 1 টেরাবাইট স্টোরেজ, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্সের মতো ফিচার্স থাকবে।

OnePlus 15T স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস 15টি 6.32 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে আসছে, যা 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি উন্নত 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেটে রান করবে। সংস্থার দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 4.45 মিলিয়ন (40.45 লক্ষ) স্কোর করতে সক্ষম হয়েছে।

ওয়ানপ্লাসের নতুন ফোনে বেশ কিছু গেম 165fps-এ খেলা যাবে। এটি G2 ওয়াই-ফাই চিপ এবং একটি টাচ রেসপন্স চিপ অফার করবে। ট্রাই-চিপ সিস্টেম আরও দামি ওয়ানপ্লাস 15 থেকে নেওয়া হচ্ছে। ডিভাইসটিতে 7,500mAh ব্যাটারি থাকছে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus 15T ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দ্বারা সজ্জিত থাকবে। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে। এই ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে IP66, IP68, IP69, এবং IP69K স্তরের কমপ্লিট জল এবং ধুলোরোধী ক্ষমতা, 3D ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটাল ফ্রেম, ও ডুয়াল স্টেরিও স্পিকার।

OnePlus 15T পাঁচটি মেমরি কনফিগারেশনের লঞ্চ হচ্ছে। এটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। কালার অপশন তিনটি — পিওর কোকো, রিলাক্সিং মাচা, ও হিলিং হোয়াইট চকোলেট (চাইনিজ ভাষা থেকে অনুবাদিত)।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, পিওর কোকো ও রিলাক্সিং মাচা কালার অপশনে AG ফ্রস্টেড গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার হতে পারে। এর ফলে আঙুলের ছাপ কম পড়বে এবং ম্যাট টেক্সচার বজায় থাকবে। আর হিলিং হোয়াইট চকোলেট এমন পদ্ধতিতে তৈরি হয়েছে, যা ফ্রেম ও ব্যাক প্যানেলে ধবধবে সাদা রঙের লুক এনে দিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »