Mi A2 আর Mi A2 Lite লঞ্চ প্রসঙ্গে কী জানালো Xiaomi?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 জুলাই 2018 10:13 IST
হাইলাইট
  • আগামী 24 জুলাই লঞ্চ হবে Mi A2 আর Mi A2 Lite
  • স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি
  • টুইটারে এই গ্লোবাল ইভেন্টের কথা জানিয়েছে Xiaomi

আগামী 24 জুলাই লঞ্চ হবে Mi A2 আর Mi A2 Lite। এই কথা জানিয়েছে চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi। টুইটারে Xiaomi জানিয়েছে আগামী 24 জুলাই স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 এর উত্তরসুরি Mi A2 ফোন নিয়ে অনেকদিন ধরেই কানাঘুঁষো চলছিল। সম্প্রতি একাধিক রিপোর্টে Mi A2 এর সাথেই Mi A2 Lite ফোন লঞ্চের খবর পাওয়া গিয়েছিল। এবার Xiaomi জানালো এই দুটি ফোনই আগামী 24 জুলাই লঞ্চ হবে। ইতিমধ্যেই চিনের এই ই-কমার্স পোর্টালে Mi A2 Lite বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই দুটি ফোনই Google-এর Android One এর অধীনে লঞ্চ হবে।

 

Xiaomi's Mi A2 আর Mi A2 Lite লঞ্চ টিজার
Photo Credit: Twitter/ Xiaomi

আগে একটি ছবি টুইট করে Xiaomi Mi A2 আর Mi A2 Lite এর ব্যাক প্যানের বিশ্বের সামনে নিয়ে এসেছিল। সেখানেই দেখা গিয়েছিল এই দুটি ফোনেই ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে। এর মধ্যে একটি ফোন দৈর্ঘ্যে একটু বড় হবে।

Mi A2  আর Mi A2 Lite  এর রিয়ার প্যানেল
Photo Credit: Twitter/ Xiaomi

যদিও এই দুটি ফোনের স্পেসিফিকেশান জানায়নি Xiaomi। তবে শোনা যাচ্ছে একাধিক স্টোরেজ অপশানে এই ফোন লঞ্চ হবে। AliExpress.com  এ ইতিমধ্যেই 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টের Mi A2 Lite  বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ওয়েবসাইটে 189.99 মার্কিন ডলারে (প্রায় 13,000 টাকা) Mi A2 Lite বিক্রি হচ্ছে।

Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

Advertisement

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

অন্যদিকে Mi A2 Lite এ থাকবে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 625 চিপসেট 3GB/4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এর সাথেই Mi A2 Lite এ থাকবে একটি 12MP ও একটি 5MP ডুয়াল ক্যামেরা সেট আপ। আর একটি 5MP সেলফি ক্যামেরা। Mi A2 Lite এ একটি 4000 mAh ব্যাটারি থাকবে।

 

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.