টুইটারে Xiaomi জানিয়েছে আগামী 24 জুলাই স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 এর উত্তরসুরি Mi A2 ফোন নিয়ে অনেকদিন ধরেই কানাঘুঁষো চলছিল।
আগামী 24 জুলাই লঞ্চ হবে Mi A2 আর Mi A2 Lite। এই কথা জানিয়েছে চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi। টুইটারে Xiaomi জানিয়েছে আগামী 24 জুলাই স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 এর উত্তরসুরি Mi A2 ফোন নিয়ে অনেকদিন ধরেই কানাঘুঁষো চলছিল। সম্প্রতি একাধিক রিপোর্টে Mi A2 এর সাথেই Mi A2 Lite ফোন লঞ্চের খবর পাওয়া গিয়েছিল। এবার Xiaomi জানালো এই দুটি ফোনই আগামী 24 জুলাই লঞ্চ হবে। ইতিমধ্যেই চিনের এই ই-কমার্স পোর্টালে Mi A2 Lite বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই দুটি ফোনই Google-এর Android One এর অধীনে লঞ্চ হবে।
![]()
Xiaomi's Mi A2 আর Mi A2 Lite লঞ্চ টিজার
Photo Credit: Twitter/ Xiaomi
আগে একটি ছবি টুইট করে Xiaomi Mi A2 আর Mi A2 Lite এর ব্যাক প্যানের বিশ্বের সামনে নিয়ে এসেছিল। সেখানেই দেখা গিয়েছিল এই দুটি ফোনেই ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে। এর মধ্যে একটি ফোন দৈর্ঘ্যে একটু বড় হবে।
![]()
Mi A2 আর Mi A2 Lite এর রিয়ার প্যানেল
Photo Credit: Twitter/ Xiaomi
যদিও এই দুটি ফোনের স্পেসিফিকেশান জানায়নি Xiaomi। তবে শোনা যাচ্ছে একাধিক স্টোরেজ অপশানে এই ফোন লঞ্চ হবে। AliExpress.com এ ইতিমধ্যেই 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টের Mi A2 Lite বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ওয়েবসাইটে 189.99 মার্কিন ডলারে (প্রায় 13,000 টাকা) Mi A2 Lite বিক্রি হচ্ছে।
Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
অন্যদিকে Mi A2 Lite এ থাকবে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 625 চিপসেট 3GB/4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এর সাথেই Mi A2 Lite এ থাকবে একটি 12MP ও একটি 5MP ডুয়াল ক্যামেরা সেট আপ। আর একটি 5MP সেলফি ক্যামেরা। Mi A2 Lite এ একটি 4000 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Gallery May Get Google Cloud Backup After OneDrive Sync Ends