Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 অগাস্ট 2026 21:42 IST
হাইলাইট
  • Mivi ভারতের স্মার্টফোন মার্কেটে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে
  • দেশীয় সংস্থাটি মূলত অডিও ও ওয়্যারেবল ডিভাইস তৈরির জন্য পরিচিত
  • আরেক ভারতীয় অডিও ব্র্যান্ড Fire Boltt তাদের প্রথম ফোন আগস্ট 25 লঞ্চ করবে

Mivi smartphone will be available in India via Flipkart

Photo Credit: Flipkart

আরও একটি দেশীয় প্রযুক্তি সংস্থা ভারতের স্মার্টফোন মার্কেটে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। ইয়ারবাড, সাউন্ডবার, স্পিকার, এবং স্মার্টওয়াচ তৈরির জন্য পরিচিত Mivi তাদের প্রথম স্মার্টফোন লঞ্চের জন্য টিজার প্রকাশ করেছে। সেই আসন্ন ফোনের একটি মার্কেটিং পোস্টার ফ্লিপকার্টে দেখা গিয়েছে। Poco ইন্ডিয়ার প্রাক্তন প্রধান এবং CMF-এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিমাংশু ট্যান্ডন Mivi-তে চিফ বিজনেস অফিসার হিসেবে যোগ দিচ্ছেন। ফলে অনুমান করা হচ্ছে, তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্মার্টফোন ব্যবসায় পা রাখছে মিভি। আরেক ভারতীয় অডিও ডিভাইস ব্র্যান্ড Fire Boltt আগামীকাল (আগস্ট 25) দুটি নতুন ফোন লঞ্চ করবে।

Mivi ভারতে স্মার্টফোন লঞ্চ করবে

মিভির প্রথম স্মার্টফোনের জন্য "কামিং সুন" টিজার ইতিমধ্যেই ফ্লিপকার্টে দেখা গিয়েছে। এর ফলে নিশ্চিত হওয়া যায় যে ফোনটি লঞ্চের পর ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে। টিজার ছবিতে হ্যান্ডসেটের সবুজ রঙের ভ্যারিয়েন্টের সামান্য অংশ দেখা গিয়েছে। ফোনটির বৃত্তাকার কোণ ডিজাইন সম্পর্কে প্রাথমিক আভাস দিয়েছে।

Mivi এখনও আপকামিং ফোনের লঞ্চ ডেট, দাম, এবং স্পেসিফিকেশন ঘোষণা করেনি। সংস্থা আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। মিভির ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন, ব্লুটুথ স্পিকার, সাউন্ডবার, স্পিকার, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্সের ইয়ারবাড আগে থেকেই বাজারে উপলব্ধ।

প্রসঙ্গত, Fire Boltt-এর স্মার্টফোন ডিভিশন Boltt আগামীকাল একজোড়া ফোন লঞ্চ করবে। ফোনগুলির নাম হল Boltt Ace 5G ও Evo 4G৷ দুই মডেলেই 6.75 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, এবং 600 নিট পিক ব্রাইটনেস অফার করবে। উভয় মডেলে পিওর Android 16 এবং একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস পাওয়া যাবে।

Boltt Ace 5G এবং Evo 4G শক্তিশালী 6,000mAh ব্যাটারি ব্যবহার করবে। 5G মডেলে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এতে 64 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর মিলবে। 4G ফোনটিতে 50 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mivi Phone, Mivi Phone India Launch, Mivi
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.