Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি

Mivi স্মার্টফোন ভারতে লঞ্চের পর ফ্লিপকার্টে বিক্রি হবে।

Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি

Photo Credit: Flipkart

Mivi smartphone will be available in India via Flipkart

হাইলাইট
  • Mivi ভারতের স্মার্টফোন মার্কেটে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে
  • দেশীয় সংস্থাটি মূলত অডিও ও ওয়্যারেবল ডিভাইস তৈরির জন্য পরিচিত
  • আরেক ভারতীয় অডিও ব্র্যান্ড Fire Boltt তাদের প্রথম ফোন আগস্ট 25 লঞ্চ করবে
বিজ্ঞাপন

আরও একটি দেশীয় প্রযুক্তি সংস্থা ভারতের স্মার্টফোন মার্কেটে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। ইয়ারবাড, সাউন্ডবার, স্পিকার, এবং স্মার্টওয়াচ তৈরির জন্য পরিচিত Mivi তাদের প্রথম স্মার্টফোন লঞ্চের জন্য টিজার প্রকাশ করেছে। সেই আসন্ন ফোনের একটি মার্কেটিং পোস্টার ফ্লিপকার্টে দেখা গিয়েছে। Poco ইন্ডিয়ার প্রাক্তন প্রধান এবং CMF-এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিমাংশু ট্যান্ডন Mivi-তে চিফ বিজনেস অফিসার হিসেবে যোগ দিচ্ছেন। ফলে অনুমান করা হচ্ছে, তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্মার্টফোন ব্যবসায় পা রাখছে মিভি। আরেক ভারতীয় অডিও ডিভাইস ব্র্যান্ড Fire Boltt আগামীকাল (আগস্ট 25) দুটি নতুন ফোন লঞ্চ করবে।

Mivi ভারতে স্মার্টফোন লঞ্চ করবে

মিভির প্রথম স্মার্টফোনের জন্য "কামিং সুন" টিজার ইতিমধ্যেই ফ্লিপকার্টে দেখা গিয়েছে। এর ফলে নিশ্চিত হওয়া যায় যে ফোনটি লঞ্চের পর ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে। টিজার ছবিতে হ্যান্ডসেটের সবুজ রঙের ভ্যারিয়েন্টের সামান্য অংশ দেখা গিয়েছে। ফোনটির বৃত্তাকার কোণ ডিজাইন সম্পর্কে প্রাথমিক আভাস দিয়েছে।

Mivi এখনও আপকামিং ফোনের লঞ্চ ডেট, দাম, এবং স্পেসিফিকেশন ঘোষণা করেনি। সংস্থা আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। মিভির ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন, ব্লুটুথ স্পিকার, সাউন্ডবার, স্পিকার, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্সের ইয়ারবাড আগে থেকেই বাজারে উপলব্ধ।

প্রসঙ্গত, Fire Boltt-এর স্মার্টফোন ডিভিশন Boltt আগামীকাল একজোড়া ফোন লঞ্চ করবে। ফোনগুলির নাম হল Boltt Ace 5G ও Evo 4G৷ দুই মডেলেই 6.75 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, এবং 600 নিট পিক ব্রাইটনেস অফার করবে। উভয় মডেলে পিওর Android 16 এবং একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস পাওয়া যাবে।

Boltt Ace 5G এবং Evo 4G শক্তিশালী 6,000mAh ব্যাটারি ব্যবহার করবে। 5G মডেলে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এতে 64 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর মিলবে। 4G ফোনটিতে 50 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  2. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  3. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  4. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  5. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  6. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  7. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  8. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  9. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  10. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »