Motorola স্টাইলাস পেনের জাদুর সাথে লঞ্চ করল নয়া ফোন, দাম, ফিচার্স জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 এপ্রিল 2026 22:50 IST
হাইলাইট
  • Moto G Stylus 2026 ইন-বিল্ট স্টাইলাস পেনের সঙ্গে এসেছে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা আছে
  • এটি Snapdragon 6 Gen 3 5G প্রসেসরে রান করে

Moto G Stylus 2026 comes with a built-in active stylus pen

Photo Credit: Motorola

Moto G Stylus 2026 ইন-বিল্ট অ্যাক্টিভ স্টাইলাস পেনের সাথে লঞ্চ হল। এই পেন সরাসরি স্মার্টফোনের সফটওয়্যারের সাথে যুক্ত, যা সাধারণ আঁকাকে AI-এর সাহায্যে সম্পূর্ণ ভিজ্যুয়াল ইমেজের রূপ দিতে সক্ষম। মোটোরোলার নতুন ফোনে Snapdragon 6 Gen 3 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। Moto G Stylus 2026 মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 স্তরের ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি, Sony LYTIA প্রাইমারি ক্যামেরা, SGS সার্টিফায়েড মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, AI ইন্টিগ্রেশন, সার্কেল টু সার্চ, Dolby Atmos সাউন্ড, ইত্যাদি।

Moto G Stylus 2026 স্পেসিফিকেশন

মোটো জি স্টাইলাস 2026 ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C মেইন ক্যামেরা ও f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Moto G Stylus 2026-এর সামনে 6.7 ইঞ্চির পোলেড (pOLED) ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR, ও 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল অফার করে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 কভার রয়েছে এবং নিচে মিলবে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্ক্রিনে ওয়াটার টাচ প্রযুক্তি থাকায় ভেজা হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না।

মোটোরোলার এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,20mAh ব্যাটারি, যার সাথে 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। ফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত স্ন্যাপড্রাগন 6 জেন 3 প্রসেসরে রান করে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। হ্যান্ডসেটটি Android 16 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এটি দুটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 18) পাবে।

Moto G Stylus 2026 দাম

Moto G Stylus 2026 এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে এসেছে। দাম 499.99 ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 46,200 টাকার সমান। এটি দু'টি Pantone সার্টিফায়েড কালারযুক্ত ভিগান লেদার ব্যাক প্যানেলের সঙ্গে উপলব্ধ — কোল স্মোক ও ল্যাভেন্ডার মিস্ট। ফোনটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  2. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  3. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  4. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  5. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  6. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  7. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  8. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  9. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  10. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.