Moto G47 Power features a 108-megapixel primary camera
Photo Credit: X/Sudhanshu Ambhore
Moto G47 Power গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। মোটোরোলার এই নতুন 5G স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি ও 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি Dolby Atmos অডিও, এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন, সার্কেল টু সার্চ, IP64 প্রোটেকশন, ও টার্বোপাওয়ার চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। Moto G47 Power মডেলে MediaTek Dimensity 6300 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন, টু-ইন-ওয়ান লাইট সেন্সর, 2K ভিডিও রেকর্ডিং, ও স্টেরিও স্পিকার অফার করে। এই প্রতিবেদনে মোটোরোলার নতুন হ্যান্ডসেটের দাম-সহ সমস্ত খুঁটিনাটি তুলে ধরা হল।
মোটো জি47 পাওয়ার ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.7 অ্যাপারচার ও 3x লসলেস জুম-সহ জুম-সহ 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা নাইট ভিশন মোড, শট অপটিমাইজেশন, 10x হাই-রেজ ডিজিটাল জুম, লেভেলার, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সহ একাধিক শুটিং মোড অফার করে।
ফোনে সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য একটি 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে। ডিভাইসটি 6.67 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। এতে 120 হার্টজ টাচ রেট, 1,050 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন (720 x 1,604 পিক্সেল) সাপোর্ট আছে।
স্ক্র্যাচ এবং আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Gorilla Glass 7i কভার রেখেছে মোটোরোলা। এই স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে রান করে, যা 4 জিবি LPDDR4x র্যাম ও 128 জিবি UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম বুস্ট ফিচারের সাহায্যে ইন্টার্নাল স্টোরেজের অব্যবহৃত অংশকে ভার্চুয়াল র্যামে রূপান্তরিত করা যাবে।
Moto G47 Power-এর 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 30W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। ফোনে 3.5 মিমি অডিও জ্যাক, MIL-STD-801H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ডুয়াল সিম, ও ব্লুটুথ 5.4 ভার্সন আছে। হ্যান্ডসেটটি 8.89 মিমি পুরু ও ওজন 215 গ্রাম। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 অপারেটিং সিস্টেম ভিত্তিক Hello UI প্রি-ইনস্টলড আছে।
Moto G47 Power বর্তমানে মোটোলোরা ইউকে-র ওয়েবসাইটে লিস্টেড আছে। এটি 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে উপলব্ধ। ফোনের দাম 299.99 গ্রেট ব্রিটিশ পাউন্ড ধার্য করেছে সংস্থা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 38,000 টাকার সমান। ফোনটি প্যানটোন নটিক্যাল ব্লু, প্যানটোন ক্যাপ্রি, এবং প্যানটোন ইমপেনেট্রেবল কালার অপশনে এসেছে। এটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.