12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 অগাস্ট 2026 12:23 IST
হাইলাইট
  • Motorola Edge 50 Ultra একটি 50MP সেলফি ক্যামেরার সাথে এসেছে
  • এই ফোনের ব্যাটারি ব্যাটারি 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • Motorola Edge 50 Ultra এখন 12,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে

Motorola Edge 50 Ultra gets a price cut on Amazon

Photo Credit: Motorola

প্রিমিয়াম ফোন কেনার জন্য বেশি টাকা খরচ করতে চান না? তাহলে Motorola Edge 50 Ultra হতে পারে সেরা অপশন। মোটোরোলার এই ফোন বর্তমানে 12,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এটি ফিচার্স ও পারফরম্যান্সে অনেক লেটেস্ট স্মার্টফোনকে পিছনে ফেলবে। ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার হয়েছে, যা ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত। এতে 144Hz LTPS ডিসপ্লে, 125W টার্বোপাওয়ার চার্জিং, 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, UWB সাপোর্ট, IP68 রেটিং, 512 জিবি স্ট্যান্ডার্ড স্টোরেজ, ও Dolby Atmos সাউন্ডের মতো বৈশিষ্ট্য রয়েছে। এই ফোনে ক্যামেরার সংখ্যা মোট চার।

Motorola Edge 50 Ultra বিক্রি হচ্ছে 12,000 টাকা সস্তায়

Motorola Edge 50 Ultra এখন অ্যামাজনে 47,990 টাকায় লিস্টেড আছে। এটি 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ। ফোনটি 2024 সালের জুন মাসে লঞ্চের সময় দাম 59,999 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে।

এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 2,399 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। বর্তমানে ফোনটির শুধুমাত্র নর্ডিক উড কালার অপশন বিক্রি হচ্ছে।

Motorola Edge 50 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটোরোলা এজ 50 আল্ট্রা ফোনে 6.7 ইঞ্চি পোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল), এবং HDR10+ সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Android 14-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 17 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।

মোটোরোলার এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও f/2.4 অ্যাপারচার এবং 3x অপটিক্যাল জুমযুক্ত একটি 64 মেগাপিক্সেল OIS পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত।

Advertisement

সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সামনের ও পিছনের দুই ক্যামেরাই 30 এবং 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 4,500mAh ব্যাটারি, যার সাথে 50W ওয়্যারলেস এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.