Motorola Edge 50 Ultra অ্যামাজনে 37,729 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে লঞ্চ প্রাইস ছিল 59,999 টাকা।
Photo Credit: Motorola
Motorola Edge 50 Ultra has a 50-megapixel camera on the front
Motorola Edge 50 Ultra বিক্রি হচ্ছে 22,000 টাকার বেশি ডিসকাউন্টে। শুনতে অবাক লাগলেও Amazon এখন এমনই ছাড়ে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে। অনেক আগে লঞ্চ হলেও পারফরম্যান্স এবং ফিচার্সে অনেক লেটেস্ট মডেলকে পিছনে ফেলবে Motorola Edge 50 Ultra। এটি Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করেছে যা ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত। এতে 144Hz LTPS ডিসপ্লে, 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 125W টার্বোপাওয়ার চার্জিং প্রযুক্তি, IP68 রেটিং, স্টেরিও স্পিকার, ও Dolby Atmos সাউন্ডের মতো বৈশিষ্ট্য ক্রেতাদের নজর টানার জন্য যথেষ্ট।
Motorola Edge 50 Ultra ভারতে লঞ্চ হয়েছিল 2024 সালের জুনের মাঝামাঝি সময়ে। তখন 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনের দাম 59,999 টাকা ছিল। বর্তমানে এটি অ্যামাজনে 37,729 টাকায় বিক্রি হচ্ছে। এত কম দামে 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ আর কোনও স্মার্টফোনে নেই। সরাসরি 22,270 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।
আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,131 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এছাড়াও, অন্যান্য নির্বাচিত ক্রেডিট কার্ডে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। ফোনটির নর্ডিক উড কালার অপশনের উপর অফারটি প্রযোজ্য।
মোটোরোলা এজ 50 আল্ট্রা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও f/2.4 অ্যাপারচার এবং 3x অপটিক্যাল জুম যুক্ত একটি 64 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা পাওয়া যায়। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
এই ফোনে 6.7 ইঞ্চি পোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল, ও HDR10+ সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Android 14-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 17 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 4,500mAh ব্যাটারি, যার সাথে 50W ওয়্যারলেস এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale