মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করা হয়েছে Motorola Razr Plus Paris Hilton Edition, এক নতুন ফ্লোডবল স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 14 ফেব্রুয়ারি 2025 11:10 IST
হাইলাইট
  • Motorola Razr Plus Paris Hilton Edition হ্যান্ডসেটটি সীমিত পরিমাণেই পাও
  • ফোনটির কাঠামোতে “That's Hot” কথাটি লেখা আছে
  • Motorola Razr Plus Paris Hilton Edition-হ্যান্ডসেটটি কাস্টোমাইজড প্যাকি

Motorola Razr+ প্যারিস হিলটন সংস্করণ প্যারিস পিঙ্ক শেড এবং ভেগান লেদার ফিনিশে আসে

Photo Credit: Motorola

বিগত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে Motorola Razr Plus Paris Hilton Edition। এটি পিঙ্ক প্যারিস রঙের সাথে ভেগান লেদারের ফিনিস নিয়ে এসেছে এবং একটি ভেগান লেদার কেসের সাথে একটি কাস্টোমাইজ করার সরঞ্জাম নিয়ে এসেছে। হ্যান্ডসেটটি কাস্টোমাইজড রিংটোন, এলার্ট এবং ওয়ালপেপারগুলি দ্বারা সজ্জিত হয়ে এসেছে। এটি স্ট্যান্ডার্ড Razr+ (2024)-এর মতো একই স্পেসিফিকেশন পেয়েছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কিছু বাছাই করা বাজারে লঞ্চ করা হয়েছিল, ভারতে এটি Motorola Razr 50 Ultra নামে এসেছিল। এটি Snapdragon 8s Gen 3 SoC দ্বারা চালিত, একটি 4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে এবং একটি 4000mAh ব্যাটারী আছে।

Motorola Razr Plus Paris Hilton Edition-এর দাম এবং উপলব্ধতা:

Motorola Razr Plus Paris Hilton Edition-এর দাম $1,199,99 (প্রায় 1,04,300টাকা), যেটিতে 12-জিবি RAM এবং 256-জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানি একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এটি সীমিত পরিমাণেই উপলব্ধ হবে, আগামী 13ই ফেব্রুয়ারি থেকে এটি Motorola.com-এ এক্সক্লুসিভ ভাবে বিক্রি করা হবে।

ফোনটি পিঙ্ক প্যারিস রঙের বিকল্পে পাওয়া যাবে, যেটির পিছনের প্যানেলে প্যারিস Hilton-এর অটোগ্রাফ দেওয়া আছে এবং কাঠামোয় লেখা আছে ‘That's Hot'। স্মার্টফোনটি কাস্টোমাইজ করা প্যাকেজিংয়ের সাথে এসেছে, যেটিতে “প্যারিস অনুপ্রাণিত রিংটোন”, এলার্ট এবং ওয়ালপেপারগুলি আছে।

হ্যান্ডসেটটি এক্সক্লুসিভ কিছু উপাদানের সাথে এসেছে যেটিতে পিঙ্ক আইকন রঙের একটি ভেগন লেদার কেস যুক্ত করা হয়েছে এবং পাশাপাশি পিঙ্ক স্পার্কল এবং পিঙ্ক ভেগান লেদার স্ট্রাপের বিকল্পগুলিও আছে।

Motorola Razr Plus Paris Hilton Edition-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

Motorola Razr Plus Paris Hilton Edition-এর স্পেসিফিকেশনগুলি স্ট্যান্ডার্ড Razr+এর মত একই। এটির প্রধান স্ক্রিনটি 6.9 ইঞ্চির full-HD+ (1080×2640পিক্সেল) LTPO pOLED এবং কভার ডিসপ্লেটি 4-ইঞ্চির (1080×1272পিক্সেল) LTPO pOLED, এগুলিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা আছে। ফোনটি 12জিবি LPDDR5X RAM এবং 256জিবি UFS 4.0 স্টোরেজের সাথে Snapdragon 8s Gen 3 SoC দ্বারা সজ্জিত হয়ে এসেছিল। এটি Android 14-ভিত্তিক Hello UI দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পিছনে OIS সমর্থিত একটি 50 মেগাপিক্সেলের প্রধান সেন্সর, 2x অপটিক্যাল জুম সমৃদ্ধ একটি 50-মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর আছে। ফোনটির সামনে একটি 32-মেগাপিক্সেলের ক্যামেরা আছে। নিরাপত্তার ক্ষেত্রে ফোনটির পাশের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Motorola-র আলোচিত হ্যান্ডসেটটিতে 45W তারযুক্ত, 15W তারবিহীন এবং 5W বিপরীত চার্জিং সমর্থিত একটি 4,000mAh ব্যাটারী যুক্ত করেছে। সংযোগের ক্ষেত্রে এটিতে 5G, 4G LTE, Wi-Fi 6E, ব্লুটুথ, GPS, A-GPS, NFC এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া আছে। জল থেকে সুরক্ষার জন্য এটিতে মিলিতভাবে IPX8 আছে বলে দাবি করা হয়েছে। ভাঁজ করা অবস্থায় এটির পরিমাপ 73.99×88.09×15.32মিমি এবং ভাঁজবিহীন অবস্থায় এটির মাপ 73.99×171.42×7.09 মিমি এবং ওজন 189 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.