বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন আনছে Nokia

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জানুয়ারী 2019 18:48 IST
হাইলাইট
  • বাজারে আসবে এন্ট্রি লেভেল Nokia 1 Plus
  • থাকছে একটি MediaTek MT6739WW চিপসেট
  • Android 9.0 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম থাকবে

স্পেসিফিকেশান সামনে এলেও Nokia 1 Plus ফোনের দাম জানা যায়নি

Photo Credit: TigerMobiles

24 ফেব্রুয়ারি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Nokia। স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে নতুন বাজেট স্মার্টফোনটি লঞ্চ করবে কোম্পানি। একই ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির ফ্ল্যাগশিপ Nokia 9 PureView। একই সাথে  বাজারে আসবে এন্ট্রি লেভেল Nokia 1 Plus। নতুন এই বাজেট ফোনে থাকবে 1 GB RAM আর MediaTek চিপসেট। তবে লঞ্চের সময় Nokia 1 Plus ফোনে Android 9.0 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম থাকবে।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে Nokia 1 Plus ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। বাজার চলতি ফোনে খুব আজকাল খুব পাতলা বেজেল থাকলেও নতুন Nokia বাজেট স্মার্টফোনে থাকবে তুলনামূলক চওড়া বেজেল।

Advertisement

Nokia 1 Plus ফোনের ডিসপ্লের রেজোলিউশন 480x960 পিক্সেলস। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি MediaTek MT6739WW চিপসেট আর PowerVR GE8100 GPU।

Android 9.0 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম থাকার জন্যই Nokia 1 Plus ফোনে মাত্র 1 GB RAM ব্যবহার করেছে কোম্পানি। কানেকটিভিটির জন্য এই ফোনে থাকছে ডুয়াল সিম, Wifi, Bluetooth আর মাইক্রো ইউএসবি পোর্ট। স্পেসিফিকেশান সামনে এলেও Nokia 1 Plus ফোনের দাম জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia 1 Plus, Nokia, HMD Global, Android Pie
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.