"দুর্দান্ত ক্যামেরা" সহ বছরের প্রথমার্ধেই আসছে Nokia 9.2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 জানুয়ারী 2020 11:14 IST
হাইলাইট
  • Nokia 9.2 ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে
  • চলতি বছর জুনের আগে লঞ্চ হবে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ
  • এই ফোনে দুর্দান্ত ক্যামেরা থাকবে

Nokia 9.2 ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে

2020 সালের প্রথমার্ধেই বাজারে আসতে পারে Nokia 9.2। সম্প্রতি এই ফোনের একাধিক স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়েছিল। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে চলতি বছর  জুনের আগে লঞ্চ হবে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ। এছাড়াও 2020 সালের শেষে অথবা 2021 সালের শুরুতে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি।

Nokia 9.2 ফোনে Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 865 ব্যবহার হবে। বার্সেলোনায় MWC 2020 ইভেন্টে এই ফোন লঞ্চ না হলেও 2020 সালের প্রথমার্ধেই বাজারে আসতে পারে Nokia 9.2।

3,500 টাকা পর্যন্ত সস্তা হল এই দুই Nokia স্মার্টফোন

আগে জানা গিয়েছিল Nokia 9 PureView ফোনের উত্তরসূরি হিসাবে বাজারে আসতে চলেছে Nokia 9.1 PureView। সেই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহারের পরিকল্পনা করেছিল ফিনল্যান্ডের কোম্পানিটি। যদিও Nokia 9.1 PureView লঞ্চ বাতিল করে Snapdragon 865 চিপসেট সহ Nokia 9.2 লঞ্চের তোড়জোড় শুরু করেছে কোম্পানিটি।

গত বছর জুলাই মাসে 49,999 তাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। এই ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

আগামী মাসেই নতুন স্মার্টফোন লঞ্চ করবে Poco

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia 9 PureView, Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.